অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে আলু বীজ ব্যবসায়ীদের তৈরি কৃত্তিম সংকটে জিম্মি কৃষক





 বগুড়ার নন্দীগ্রামে পুরোদমে শুরু হয়েছে রোপা আমন ধান কাটা মাড়াই। কৃষকের গোলা ভরা ধানে মুখে সোনালী হাসি থাকলেও কপালে দিখা গেছে চিন্তার ভাঁজ। শস্য ভান্ডার হিসেবে বেশ পরিচিত বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকরা আগাম জাতের ধান কেটেই ব্যস্ত হয়ে পড়ে আলু চাষে। আলুর চাহিদা বেশি থাকায় এবার আলু চাষে আগ্রহী হয়ে উঠেছেন নন্দীগ্রামের কৃষকরা। কিন্তু এই আলু চাষের মৌসুমে ব্যাপক প্রস্তুতি নিয়েও হতাশ নন্দীগ্রাম উপজেলার কৃষকরা। কারণ এবার নন্দীগ্রাম উপজেলায় কৃষি অফিস অনুমদিত ৩০ জন বিএডিসি ডিলার থাকলেও তাদের তৈরি করা সিন্ডিকেটের কারনে দেখা দিয়েছে বীজ আলুর চরম সংকট। চড়া দাম দিয়েও মিলছে না বীজ আলু ফলে হতাশ হয়ে পড়ছে কৃষক। এ বছর আলু চাষের বাড়তি চাহিদার সুযোগ কে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে বীজ বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এজন্য খাবার আলুর মতো বীজও বিক্রি হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি দামে। এ অবস্থায় আলুর উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকরা।  উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম এবার আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২শ ৫০ হেক্টর। ধান কাটার পর আবহাওয়া অনুকূূল থাকায় নন্দীগ্রামে এবার ব্যাপকভাবে আলু চাষের প্রস্তুতি নিতে শুরু করেছেন কৃষকরা। কিন্তু শুরুতেই বীজ সংগ্রহে চরম সংকটে পড়েছেন তারা। এই উপজেলায় ৩০জন বিএডিসি ডিলার থাকলেও তাদের তৈরি করা কৃত্রিম সংকটের কারণে বাজারে অ্যাস্টেরিক, ডায়মন্ড সহ কোন জাতের আলুর বীজ অধিক টাকা দিয়েও মিলছেনা। গোপন সুত্রে জানা যায়, ডিলাররা বীজ আলু তুলে অধিক দামে পাশ্ববর্তী উপজেলা গুলোতে বিক্রয় করেছে। আর এতে করে নন্দীগ্রাম উপজেলার কৃষকরা ডিলারদের কাছে বীজ নিতে গেলে বীজ নেই বলে তারা সাফ জানিয়ে দেয়। বিশ্বস্ত সুত্রে জানা যায়, বীজ আলু নেই বললেও কোন কৃষক প্রতি ৪০ কেজির বস্তা ৫ হাজারের বেশি টাকা দাম দিতে চাইলে অসাধু ডিলাররা তাকে রাতের আধারে বীজ পৌছে দিচ্ছে। সরকারের বেধে দেওয়া দাম কে তোয়াক্কা না করে বীজ আলুর সংকট দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা  ঠিক এমনি ভাবেই কৃষকদের ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আবার কোন কোন কৃষক অগ্রিম টাকা দিয়েও বীজ পাচ্ছেন না। অথচ নির্ধারিত ডিলারদের ‘এ’ গ্রেড আলু বীজ প্রতিমণ তিন হাজার টাকা এবং ‘বি’ গ্রেড দুই হাজার থেকে ৩ হাজার টাকায় বিক্রি করার কথা। কিন্তু চাহিদার কারণে বাজারে সংকটের অজুহাতে ইচ্ছামতো দাম নিচ্ছেন বীজ ব্যবসায়ীরা। এদিকে কৃষকরা বিএডিসি আলু বীজ না পেয়ে ব্রাকের আলু বীজের দিকে ঝুঁকে পড়েছে। ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে ব্রাকের নির্ধারিত কতিপয় ডিলাররা নির্ধারিত মূল্যের চাইতে দ্বিগুন দামে বীজ আলু বিক্রয় করে রাতা রাতি হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এবিষয়ে ব্রাক ডিলার শিহাবের সাথে কথা বললে তিনি এই প্রতিনিধিকে জানান, আমি মাত্র ১৫টন ব্রাকের বীজ আলু বরাদ্দ পেয়েছি। এই আলু কাকে দিব আর না দিব সেটা নিয়েই  চিন্তাই আছি। এদিকে বিএডিসি ডিলার কোরবান আলীর সাথে কথা বললে তিনি জানান, কৃষকরা বিএডিসি বীজ নিতে চায় না তাই উত্তোলন করি নাই। উপজেলার বিভিন্ন বাজার ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টি না হওয়ায় এবার আলু চাষে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। তাই বীজ নিতে ডিলারদের কাছে ভিড় জমান আলু চাষিরা। কিন্তু বীজ আলু না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাদের।  কৃষকরা অভিযোগ করে বলেন, আমরা প্রতি বছরই বীজ ডিলারদের নিকট থেকে বীজ সংগ্রহ করে থাকি কিন্তু এবছর নন্দীগ্রাম উপজেলার সকল বীজ ডিলাররা সিন্ডিকেট করে সরকারের বরাদ্দকৃত বীজ আগেই অধিক দামে বিক্রি করেছে এখন আমরা বীজ পাচ্ছিনা। আমরা সাধারণ কৃষকরা সরকার ও কৃষি বিভাগের কাছে জোর দাবী জানাই এসব অসাধু ডিলারদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. গাজীউল হকের সাথে কথা বললে তিনি জানান আলু বীজের সংকট নেই, তবুও যদি কেউ অভিযোগ করে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর