বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগঞ্জের গণমাধ্যম কর্মীদের আস্থার নাম আপোষহীন সাংবাদিক নেতা খান হাসান

সিরাজগঞ্জের গণমাধ্যম কর্মীদের আস্থার নাম আপোষহীন সাংবাদিক নেতা খান হাসান

সিরাজগঞ্জের গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে অকুতোভয়, স্বচ্ছ, নেতৃত্বদানে পরীক্ষিত ও সুপরিচিত ব্যক্তিত্বের নাম হারুন অর রশিদ খান হাসান।

দরদী ও ক্যারিসম্যাটিক চরিত্রের জন্য সুদীর্ঘ তিন যুগের অধিক সময় ধরে সিরাজগঞ্জ জেলার সাংবাদিক সমাজে বিশ্বস্ত ও আস্থাভাজন উঠেছেন তিনি। এজন্যই তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবে একাধিকবার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, একজন পরীক্ষিত গণমাধ্যম কর্মী হিসেবে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির মিডিয়া সেলের আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

হারুন অর রশিদ খান হাসান একজন পরীক্ষিত খাঁটি জাতীয়তাবাদী কর্মী এবং বিএনপির রাজনীতিতে একজন মেধাবী সাহসী নিবেদিত প্রাণকর্মী ও সংগঠক এবং ও গণমাধ্যমকর্মীদের বলিষ্ঠ নেতা। তিনি শেখ হাসিনার দুঃশাসনকালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি গণমাধ্যমকর্মী হিসেবে সকল আন্দোলন সংগ্রামের খবর সংগ্রহ ও ভিডিও ধারণকালে একাধিকবার পুলিশের নির্যাতন ও ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবুও তিনি এক মুহূর্তের জন্যও রাজপথ থেকে সরে দাঁড়াননি। বরং গত বছর ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি ডামি নির্বাচন এবং ২৪ এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে গণমাধ্যমকর্মী হিসেবে হারুন অর রশিদ খান হাসান যে সাহসী ও বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তা আন্দোলনকারী ছাত্রজনতা কৃতজ্ঞতার সাথে মনে স্মরণ করবে যুগের পর যুগ।

দেশের মুক্ত সাংবাদিকতা বিকাশে অবিচল হারুন অর রশিদ খান কখনোই সুবিধাবাদের সঙ্গে আপোষ বা মাথা নত করেননি। গণমাধ্যম কর্মীদের আপদে-বিপদেও ছুটে গিয়ে পাশে দাঁড়িয়েছেন ও করেছেন সাধ্যানুযাযী সহযোগিতা। ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনে তাঁর নিরলস শ্রম, আন্তরিকতা ও সততা সুশীল সমাজসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে। 

আমরা আপোষহীন সাংবাদিক নেতা হারুন অর রশিদ খান হাসানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি সবসময়।