বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটিতে বিতর্কিতদের স্থান দেওয়ার অভিযোগ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটিতে বিতর্কিত ৭ জনকে স্থান দেওয়ার অভিযোগ তোলেছেন জেলার ইসলামপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।


আজ রোববার (২৪ নভেম্বর) বিকেলে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র জনতার ব্যানারে সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী সাব্বির খান লোহানী এবং মো. শরীফ সরকার। 


বক্তাদ্বয় বলেন, গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। ওই কমিটিতে ইসলামপুর উপজেলার ৭জন প্রতিনিধি নাম লিপিবদ্ধ করা হয়েছে। বিগত জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের কোনো অস্তিত্ব ছিল না। 


বক্তারা আরও বলেন, জেলা কমিটিতে স্থান পাওয়া জিহাদি হাসান নাবিল খান, সিদ্দিকুর রহমান মিসবাহ, তৌহিদুর রহমান জিসানসহ বাকিদের তাঁরা চিনেন না।

কমিটিতে ৭ জন প্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ পরিবারের সন্তান ও জাতীয় পার্টির দোসরদের রাখা হয়েছে। সেকারণেই ওই ৭ জনকে অপসারণ করা জরুরি। 


এসময় রেদুওয়ান হোসেন সিয়াম, সানজিদা জাহান রিফা, মাহি আক্তার, মাসুম খান, মীম আক্তার,

সাঈম খান এবং সাঈম খানসহ অন্তত ২৫ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে