সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহিদ আবু সাঈদের মাধ্যমে রংপুরে দীর্ঘদিনের বৈষম্য ঘুচবে : পীরগাছায় আসিফ মাহমুদ

শহিদ আবু সাঈদের মাধ্যমে রংপুরে দীর্ঘদিনের বৈষম্য ঘুচবে : আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শহিদ আবু সাঈদের মাধ্যমে রংপুরে দীর্ঘদিন থেকে চলে আসা বৈষম্য ঘুচবে। আপনারা এই গণঅভ্যত্থানে একজন বীর শহিদ পেয়েছেন। একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন। তাদের যেন আমরা ভুলে না যাই। তাদেরকে স্মরণে রাখার মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যাতে ভবিষ্যতে কাজ করতে পারি। যারা এই গণঅভ্যত্থানে জীবন দিয়েছেন সেই শহিদ পরিবারকে ৩০লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। শুধু তাই নয়, কর্মসংস্থানসহ সারাজীবন বাংলাদেশ সরকার যেন তাদের পাশে থাকতে পারে-এবিষয়ে আমরা নিশ্চিত করব।
তিনি মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট কলেজ মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে মানুষের স্বপ্নের জায়গা থেকে। আমাদের যে প্লাটর্ফম থেকে গণঅভ্যুত্থান হয়েছে তার নাম লেখা আছে। আমরা একটি বৈষম্যহীন গণতন্ত্র চেয়েছি। ইতিপূর্বে বাংলাদেশে এলাকা ভিত্তিক বৈষম্য ছিল। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোন বৈষম্যর শিকার হবে না। ইউনিয়ন পরিষদ নিয়ে উপদেষ্টা বলেন, আমাদের অনেকগুলো নাগরিক সেবা দেয়ার প্রয়োজন হয়। আমরা বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব।
পরে অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এসময় ২৪ এর গণঅভ্যুত্থান শহীদের পরিবারের সদস্য রাজমিস্ত্রি শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টস কর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।
অনুষ্ঠান শেষে তিনি রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালেন ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় উলিপুর উপজেলার শতশত মানুষ তাদের দাবি জানাতে পানিয়ালের ঘাটে উপস্থিত হন। এছাড়া নবনির্মিত পীরগাছা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন তিনি। ইউএনও নাজমুল হক সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার শরীফ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি। 
আরও খবর




6addad0629845-251026011726.webp
ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

১ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে