লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

হাদিসে পরিমিত পানাহারের তাগিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-11-2022 02:25:20 am

◾ ড. এ এন এম মাসউদুর রহমান 


আল্লাহ তাআলা মানুষের জন্য পৃথিবীর অনেক খাদ্য হালাল করেছেন। খাদ্য হালাল বলে অতিভোজন কোনোভাবেই সুন্নতসম্মত নয়। বরং পরিমিত পানাহারই সুন্নত। মানুষ সাধারণত দিনে তিনবার খাওয়াদাওয়া করে। অতিরিক্ত পানাহার কোনো সময়েই উচিত নয়। 


পানাহারের পদ্ধতি সম্পর্কে মহানবী (সা.) বলেন, ‘পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র মানুষ পূর্ণ করে না। মানুষের জন্য ততটুকু খাদ্য যথেষ্ট, যতটুকু তার পিঠ সোজা করে রাখে। আর যদি এর চেয়ে বেশি খেতেই হয়, তাহলে সে যেন তার পেটের এক-তৃতীয়াংশ খাদ্য গ্রহণের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য, আর তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য ব্যবহার করে।’ (তিরমিজি) 


মহানবী (সা.) আরও বলেন, ‘দুনিয়াতে যেসব লোক ভূরিভোজ করে, তারাই হবে কিয়ামতের দিন অধিক ক্ষুধার্ত।’ (ইবন মাজাহ) স্বাস্থ্যবিজ্ঞানের পরিভাষায়, মানুষ যে খাদ্যই গ্রহণ করুক না কেন, তা অবশ্যই স্বাস্থ্যসম্মত ও সুষম হতে হবে। সকালের নাশতায় একটু বেশি, দুপুরে একটু কম এবং রাতে আরও কম পানাহার স্বাস্থ্যসম্মত। এ নিয়মে পানাহার করলে সকালে ও দুপুরে খাওয়া খাবার দেহে শক্তি সঞ্চয় করবে এবং সারা দিনে তা ব্যয় হবে। আর রাতে অতিরিক্ত পানাহার করলে তা শক্তি জোগাবে বটে, কিন্তু ঘুমের কারণে তা ব্যয় হবে না। ফলে দেহে চর্বি জমবে এবং বিভিন্ন রোগবালাই সৃষ্টি হবে। তাই রাতে সামান্য পানাহারই যথেষ্ট। 


সাহাবিরা কখনো কখনো একজনের খাবারে দুজন অংশগ্রহণ করতেন। মহানবী (সা.) বলেন, ‘একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট এবং চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট।’ (মুসলিম)


সুতরাং, সুন্নত পন্থায় পানাহার করলে যেমন সওয়াব লাভ করা সম্ভব, তেমনি তা শারীরিকভাবে সুস্থ থাকার অন্যতম উপায়। 


লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১৭ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১৯ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭১ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে