শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

বানিয়াচংয়ে ঐতিহাসিক সীরাতুন্নবী( সা.)মহাসম্মেলন অনুষ্ঠিত


 কুতবে আলম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী (রহ.) এঁর সুযোগ্য সাহেবজাদা সাইয়্যিদ আসজাদ মাদানী দা:বা: বলেছেন, দুনিয়া-আখিরাতে শান্তি পেতে হলে বেশি করে দান করতে হবে। পাশাপাশি বেশি করে জিকিরও করতে হবে। জিকির এবং দানের মাধ্যমে অনেক বালা-মুসিবত দূর হয়। অর্জন হয় মহান আল্লাহর সন্তোষ্টি ও বরকত।


 বৃহস্পতিবার (১২ আগস্ট) বাদ এশা বানিয়াচং উপজেলা সদরের সাগর দিঘির পশ্চিম পাড় ঈদগাহ মাঠে সর্বস্তরের আলেমদের উদ্যোগে ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে নির্ধারিত সময়ের আগেই প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরবর্তিতে জনসভায় রূপ নেয়।


মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন ও মাওলানা শায়েখ সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালণায় সীরাত সম্মলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দেওবন্দ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি শিহাব উদ্দিন, শায়খুল হাদিস মোহসিন আহমদ, মাওলানা শুয়েব রাজা, শায়খুল হাদিস মোশাহিদ কাসেমী ও মাওলানা আব্দুল কদ্দুস।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, জেলা আওয়ামীলীগের কৃষিও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মাওলানা ইউনুস আলী, মাওলানা আব্দুল অলি, হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আবুল কাশেম, মুফতি আহমদ আলী, মাওলানা আবুল আহমদ, হাফেজ মাওলানা মোবাশ্বির আহমদ, হাফেজ শহিদুল ইসলাম ও সাংবাদিক, রাজনীতিক এবং আলেম উলামাসহ প্রায় হাজার-হাজার বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর