ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত বেশ কয়েকজন শেরপুরের ঝিনাইগাতী বাজারে ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে শাখা ছাত্রদলের আয়োজনে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে রুপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সরকারি মুড়াপাড়া কলেজের অডিটরিয়ামে এ আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন ভূঁইয়ার সভাপতিত্বে ও  সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য জলিলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ-সম্পাদক গোলাম ফারুক খোকন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, আমিনুল ইসলাম প্রিন্স, ভিপি তারেক, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা সহ আরো অনেকে।

এ সময় উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছরে সারা বাংলাদেশসহ রূপগঞ্জে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুট পাটের রাজনীতি করেছে। বাংলাদেশের সাধারণ জনগণ এর সুমচিত জবাব দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশছাড়া করেছেন। তবে আমাদের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না। পরে বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি রূপগঞ্জ উপজেলার বিএনপি'র কোন নেতাকর্মী কোন সন্ত্রাসী, চাঁদাবাজী, নৈরাজ্য, জুলুমের সাথে জড়িত থাকে সে যেই হোক না কেন তাকে রূপগঞ্জ উপজেলা বিএনপি'র দল থেকে বহিষ্কার করাসহ আইনের হাতে সোপর্দ করা হবে।

Tag
আরও খবর