জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বকশীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা কারাগারে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা কারাগারে   পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 


আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে যুবলীগ নেতা নেপাল চন্দ্র সাহাকে নাশকতার অভিযোগে বকশীগঞ্জ থানায় দায়ের করা মামলায় পুলিশ গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতে হাজির করলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের সীমারপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা-পুলিশ। 


থানা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বকশীগঞ্জ

উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আনিছুর রহমান আনিছ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি নাশকতার অভিযোগে মামলা দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩৯ জনেরনামোল্লেখ করাসহ অজ্ঞাতনামা ২-৩ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামী করা হয়। যুবলীগ নেতা নেপাল চন্দ্র সাহাকে ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।  



বকশীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, যুবলীগ নেতা নেপাল চন্দ্র সাহাকে নাশকতার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 


আরও খবর