অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

শায়েস্তাগঞ্জে ট্রাফিক দায়িত্ব পানকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ।

শায়েস্তাগঞ্জে ট্রাফিক দায়িত্ব পানকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ। আত্ম শক্তিতে বলীয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না এই স্লোগান কে সামনে রেখে শায়েস্তাগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শনিবার(৩০ নভেম্বর) সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ হাইস্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইয়ুথ এন্ডিং হাঙ্গার হবিগঞ্জ জেলা সমম্বয় কারী, আল-আমিন সাইফী এর সভাপতিত্বে ও ইয়ুথ শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয় কারী শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)পল্লব হোম দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ, ইয়ুথ সাবেক জেলা সমন্বয়কারী ও সুজন - সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, আলফা ইসলামি লাইফ ইন্সুইরেন্স লিঃ এর হবিগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানাজ নিজাম উদ্দিন। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন ক্বারী জামাল হোসাইন ও পবিত্র গীতা পাঠ করেন। জুলাই ও আগষ্টের ছাত্র জনতার গন অভ্যুত্থানে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করে ও ৫ আগস্টের পর ট্রাফিক পুলিশ যখন কর্ম বিরতিতে চলে যায়, ফলে গোটা দেশ ট্রাফিক শুন্য হয়ে পরে, এমন অবস্থায় সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলা বিভিন্ন মোড়ে যানজট সৃষ্টি হয় এতে সাধারণ মানুষ নানান সমস্যার সম্মুখীন হয়। এ সমস্যা এড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব কাঁধে তুলে নেয়।দেশের এমন সংকট ময় পরিস্থিতিতে সারা বাংলাদেশের মতো শায়েস্তাগঞ্জ উপজেলায় যারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে সম্মাননা স্মারক হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা। উপস্থিত অতিথি গন তাদের বক্তব্যে বলেন, জুলাই আগষ্টের অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তা আমাদের বাস্তবে রুপ দিতে হবে, ৫ আগষ্টের পর দেশের ক্রান্তিলগ্নে কোন প্রকার টেনিং ছাড়াই তুমরা যে ভাবে ট্রাফিক দায়িত্ব পালন করেছ তা সত্যিই প্রশংসার দাবিদার, আমরা তোমাদের নিয়ে গর্ব করি, নতুন বাংলাদেশ গড়তে হলে, আমাদের মাদক মুক্ত সমাজ উপহার দিতে হবে, যুব সমাজ কে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, সত থাকতে হবে, যেখানেই অন্যায় অনিয়ম দেখা দেয়, যার যার অবস্থান থেকে প্রতিরোধ গরে তুলতে হবে, তোমারা যদি বিভক্ত না হয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ থাক তাহলেই আমারা এক উজ্জ্বল সমৃদ্ধ নতুন বাংলাদেশ এ জাতিকে উপহার দিতে পারবো।উক্ত অনুষ্ঠানে বাহুবল কলেজের,বি এন সিসির একটি প্রতিনিধি দল প্রধান অতিথি কে সশস্ত্র সালাম প্রধানের মাধ্যমে বরন করে, এবং অনুষ্ঠানে সার্বিক শৃঙ্খলার দায়িত্ব পালন করে।
Tag
আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১০ ঘন্টা ৩৩ মিনিট আগে