ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

অভিনব কায়দায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাটের গোপিনাথপুর এলাকা থেকে অভিনব কায়দায় মাইক্রো বাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন গোপিনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাইক্রো বাসের শুন্যগ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা ১৯.৫ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার কসবা থানার বিদ্যানগর এলাকার মোঃ রেহান উদ্দিনের ছেলে মাদক সম্রাট মূলহোতা মোঃ সোহেল রানা (৩৫), হরিপুর এলাকার মৃত আব্দুল মারেকের ছেলে মোঃ রুবেল মিয়া (৩৫), নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার জাহাজাদপুর এলাকার মৃত নরুল হুদার ছেলে সৈয়দ মোঃ মেহেদী হাসান (৩৯) ও আকরামুল।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, সোহেল চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলা ও খুনের (হত্যা) মামলার আসামী। আসামী রুবেলও মাদক মামলার আসামী। মূলহোতা আসামী সোহেল তার সহযোগী আসামী রুবেল, মেহেদী ও আকরামুল এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাক্ষণবাড়িয়ার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাইক্রোবাসে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। এই সংবাদের ভিত্তিতে, গত  কয়েকদিন ধরে ‌সদর দপ্তর, ইন্ট উইং ও র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মাদক সম্রাট মূলহোতা আসামী সোহেলসহ তার সহযোগী আসামী রুবেল, মেহেদী ও আকরামুল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে র‍্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় অভিনব কায়দায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে বহনকালে ১৯.৫ কেজি গাঁজাসহ 

তাদেরকে আটক করে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের মাইক্রোবাস তল্লাশী করলে মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতরে (গ্যাসশুন্য সিলিন্ডার) থাকা অবৈধ মাদকদ্রব্য ১৯.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে