উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বাড়ির উঠানে শিম চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষক



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই ডাঙ্গাপাড়ায় বাড়ির উঠানে আগাম শিম চাষে সাফল্যের স্বপ্ন বুনছেন কৃষক আব্দুল মালেক। বাড়ির উঠানে পতিত জমিতে সুতো ও বাঁশের তৈরি মাচার উপর মেলে ধরেছে শিম গাছের কচি ডগা। কচি ডগার মধ্যে উঁকি দিচ্ছে লাল ফুল। কৃষি বিভাগ জানান, অত্র উপজেলার মাটি আগাম সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় দ্বিগুণ ফলনের সম্ভাবনা রয়েছে। এতে করে কৃষকরা শিম চাষে আশার আলো দেখছেন। উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই ডাঙাপাড়া  গ্রামের কৃষক আব্দুল মালেক জানান, তিনি অন্য ফসলের পাশাপাশি এবার লাল ফুল জাতের শিম চাষ করেছেন। তিনি তার বাড়ির উঠানে পতিত জমিতে এই শিমের চাষ করে সাফল্য পেতে শুরু করেছেন। বর্তমানে তিনি প্রতি সপ্তাহে ২ থেকে ৩ দিন শিম তুলে বাজারে বিক্রি করেন। ইতিমধ্যে তিনি প্রায় ১০ হাজার টাকার শিম বিক্রি করেছেন। বাজারে এ শিমের চাহিদা থাকায় ও ভাল দাম পাওয়ায় তিনি সাফলতার স্বপ্ন দেখছেন। তিনি আগাম শীত কালীন হিসেবে শিম বিক্রি করে লাভবান হচ্ছেন। ইউপি সদস্য রবিউল ইসলাম জানান,আব্দুল মালেক এর মত অনেক কৃষক এখন শিম চাষ করছেন। তিনি আরো বলেন এই জাতের শিম চাষে অনেকে আগ্রহীও হচ্ছেন। শীতকালীন আগাম লাল ফুল জাতের শিম চাষ করে কৃষকরা অনেক লাভবান হচ্ছেন। বাহারুল মাস্টার বলেন, এখানে পতিত জমিতে এবার গ্রীষ্মকালীন শিমের চাষ হয়েছে। এবার অনেক সবজি চাষি ব্যাপকভাবে লাল ফুল জাতের শিমের চাষ করেছেন। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। আগাম শিম চাষে ফলন ও দাম দুটোই তারা ভাল পাচ্ছেন। কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো.লোকমান আলম বলেন, বর্তমানে আগাম শিম চাষ করে প্রান্তিক পর্যায়ের কৃষকরা অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছেন। কৃষকদের দিন দিন এই আগাম জাতের শিম চাষে আগ্রহ বাড়ছে। আমরা কৃষকদের সব ধরনের সহযোগীতা করছি।




আরও খবর