গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালে শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকীতে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বারোমারীতে শুরু ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব, দেশজুড়ে আসছেন পুণ্যার্থীরা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, শ্যালোমেশিন জব্দ আদমদীঘিতে যুবদলের গাছের চারা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ

কবিতা - সন্ধ্যার পূর্বাভাস

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-12-2024 08:28:28 am

আমি মানুষ;

সাম্রাজ্যটা আমার আবিষ্কৃত হলেও-

সাম্রাজ্য আমার নয়।

শান্তিকামী হলেও-

শান্তের বিষাক্ততাই আমার কাম্য।

সবুজে ঘেরা কোমলতার মাঝে-

রক্তাক্তের ছাপই আমার মানসিকতার প্রমাণ দেয়।

আমি যোদ্ধা;

যুদ্ধ আমার রক্তের আত্মসম্মান হলেও-

যুদ্ধের হাতিয়ারে অর্থের প্রভাব বিদ্যমান।

আমি স্বাধীন;

অস্তিত্বে হলেও মস্তিকে পূজারীর বাস।

আমি রাজা নই;

সামাজিক যোগাযোগে রাজত্বের বিশালতায়-

আমি অপরাজয়ী সিংহাসনের মালিক।

আমি বিজ্ঞানী নই;

বিজ্ঞানের আবিষ্কারে ধর্মীয় ত্রুটি খোঁজা-

আমার আরেক আবিষ্কার।

আমি মুক্ত আকাশে উড়ন্ত পাখি;

মুক্তির অবকাশে ধীরে ধীরে নিয়ে আসা-

সন্ধ্যার পূর্বাভাস।


ফয়সাল আহমেদ

শিক্ষার্থী ইংরেজি বিভাগ, ঢাকা কলেজ। 

Tag
আরও খবর