আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

ঢাকায় ফিরিয়ে আনা হলো কলকাতা-ত্রিপুরার হাইকমিশনারকে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-12-2024 08:34:14 am

ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাত্র ২৪ ঘণ্টার নোটিশে এই দুই বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে ঢাকা। ভারতের পরিবর্তিত পরিস্থিতি আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য তাদের ফিরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।


ফিরিয়ে নেয়া দুই কূটনীতিকরা হলেন ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান। এতে বাংলাদেশের প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে কলকাতা ডেপুটি হাইকমিশন। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তাদের ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে ইতোমধ্যেই ঢাকায় যোগদান করেছেন তারা। এরমধ্যে আশরাফুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


গত ২৮ নভেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় একদল উগ্র ভারতীয়। হামলায় হাইকমিশনে পতাকা টাঙানোর পুল ভাঙচুর করা হয় এবং আগুন দেয়া হয় জাতীয় পতাকায়। এরপরই অন্তর্বর্তী সরকার ওই হাইকমিশনের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

আরও খবর