সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

এবার বরাক ভ্যালিতে বাংলাদেশির জন্য হোটেল নিষিদ্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-12-2024 02:53:06 pm

এবার বরাক ভ্যালিতে বাংলাদেশিদের জন্য হোটেল নিষিদ্ধ করেছে স্থানীয় হোটেল মালিকরা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বরাক উপত্যকার হোটেল মালিকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা ঘোষণা করেছেন, যতক্ষণ প্রতিবেশী বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধ না হবে। ততক্ষণ বাংলাদেশি নাগরিকদের হোটেল ভাড়া দেয়া হবে না।


শুক্রবার (৬ ডিসেম্বর) বরাক উপত্যকা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।


আসামের কাছাড়, শ্রীভূমি (পূর্বে করিমগঞ্জ) ও হাইলাকান্দি জেলা নিয়ে গঠিত বরাক উপত্যকা। বাংলাভাষী এ অঞ্চলটির বাংলাদেশে সিলেট বিভাগের সঙ্গে প্রায় ১২৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। একসময় এ তিন জেলার একটা বড় অংশ, বিশেষ করে কাছাড় ও করিমগঞ্জ ব্রিটিশ ভারতের অংশ হিসেবে বাংলাদেশ থেকে শাসিত হলেও ১৯৪৭ সালের দেশভাগের সময় গণভোটের মাধ্যমে তারা ভারতে তথা আসামের অংশ হওয়ার সিদ্ধান্ত নেয়।


বরাক উপত্যকা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি বাবুল রায় বলেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর অবস্থা উদ্বেগজনক। আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত বরাক উপত্যকার তিনটি জেলার সব হোটেল ও রেস্তোরাঁর পক্ষ থেকে কোনো বাংলাদেশি নাগরিককে আতিথ্য দেয়া হবে না। এটি আমাদের প্রতিবাদ।


বাবুল রায় আরও বলেন, বাংলাদেশের জনগণকে অবশ্যই দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। যদি পরিস্থিতি উন্নত হয়। তবে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি।


এদিকে সাম্প্রতিক এক ঘটনায় ভারতীয় রাজনৈতিক দল বজরং আসামের শিলচরের একটি হোটেলে চলমান একটি আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের পণ্য বিক্রি করা দুটি স্টল বন্ধ করার অনুরোধ জানায় হোটেল কর্তৃপক্ষকে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ হিসেবে এই দাবি জানানো হয়। পরে এ দাবি মেনে নেয় হোটেল কর্তৃপক্ষ।


বজরং দলের প্রতিবাদকারীরা শিলচরের বাংলাদেশ ভিসা কেন্দ্রে গিয়ে সেখানে ‘বাংলাদেশ’ নামটি সাইনবোর্ড থেকে সরানোর দাবি জানান। বরাক উপত্যকার তিনটি জেলায় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত অত্যাচার ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ব্যাপক প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।


এর আগে ভারতের উত্তরাঞ্চলীয় মোরাদাবাদের আবাসিক এলাকায় এক মুসলিম দম্পতিকে বাড়ি বিক্রি করতে বাধ্য করা হয়। হিন্দু প্রতিবেশীরা ওই মুসলিম দম্পতিকে তাদের বাড়িতে বসবাস করতে দিচ্ছে না। ধর্মীয় পরিচয়ের কারণে এ ঘটনা ঘটছে। এ ঘটনাটি মোরাদাবাদের টিডিআই আবাসিক এলাকায় ঘটে।


মোরাদাবাদের হিন্দু অধ্যুষিত এলাকায় এক মুসলিম দম্পতি বাড়িটি কেনার পর প্রতিবেশীরা তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। প্রতিবাদে এক ভিডিও ভাইরাল হওয়ার পর এটি নিয়ে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 


মেঘা অরোরা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, অশোক বাজাজ নামের এক চিকিৎসক কোনো ধরনের পরামর্শ ছাড়াই ওই মুসলিম দম্পতিকে বাড়িটি বিক্রি করেন। আমরা আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবারকে সহ্য করতে পারি না। এটা হিন্দু নারীদের নিরাপত্তার প্রশ্ন।


তিনি আরও বলেন, আমরা এ বাড়ি বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানাচ্ছি। প্রশাসনকে অনুরোধ করছি, তারা যেন নতুন মালিকদের নিবন্ধন বাতিল করে। আমরা এখানে ভিন্ন ধর্মের কাউকে আসতে দেব না। যদি মুসলিম দম্পতি তাদের বাড়ি অধিকার করা বিষয়টি প্রত্যাহার না করেন। তবে তারা প্রতিবাদ চালিয়ে যাবেন।

আরও খবর





deshchitro-6aa017be4b6dd-080926081214.webp
আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে