ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী আগামী ইউপি নির্বাচনে কেমন চেয়ারম্যান চান লোহাগাড়ার মানুষ? শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে অত্যন্ত জরুরি মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই কাল: চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-লুটপাট ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত কলেজছাত্র জাকারিয়া হত্যায় একজন গ্রেপ্তার গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান কমলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের জামিন, তীব্র প্রতিক্রিয়া ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

শিক্ষার ক্ষেত্রে বৈষম্য কাম্য নয়

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-12-2024 09:16:12 am

তরুণ লেখক রবিউল হাসান সাগর। © ফাইল ছবি


◾ রবিউল হাসান সাগর || শিক্ষা হলো মানব জীবনের মূল ভিত্তি। এটি শুধু একটি মৌলিক অধিকার নয় বরং একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ারও বটে। তবে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো গ্রামীণ ও শহুরে শিক্ষার বৈষম্য।


এই বৈষম্য আমাদের সমাজের উন্নয়নে বর্তমানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শহুরে এলাকায় শিক্ষার সুযোগ-সুবিধা তুলনামূলক অনেক বেশি। উন্নত অবকাঠামো, দক্ষ শিক্ষক, প্রযুক্তি-নির্ভর শিক্ষা এবং বহুমুখী সহায়ক কার্যক্রম শহুরে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী এবং দৃঢ় করেছে। এর বিপরীতে গ্রামীণ এলাকাগুলোতে অনেক বিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো নেই। শিক্ষার্থীদের অনেক দূর থেকে স্কুলে আসতে হয়। যা অনেক সময় তাদের পড়াশোনার প্রতি অনেকটা আগ্রহ কমিয়ে দেয়। বর্তমান যুগ হলো প্রযুক্তিনির্ভর যুগ। এদিক থেকে গ্রামের শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে আছে।


শহুরে শিক্ষার্থীরা কম্পিউটার ইন্টারনেট এবং অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের দক্ষতা বৃদ্ধি করছে। কিন্তু গ্রামীণ এলাকাগুলোতে এসব সুবিধা এখনও সীমিত। বিদ্যুৎ সরবরাহের সমস্যা এবং প্রযুক্তির অভাবে গ্রামীণ শিক্ষার্থীরা দিন দিন পিছিয়ে পড়ছে। শহরের বিদ্যালয় গুলোতে শিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণ প্রক্রিয়া তুলনামূলক উন্নত। দক্ষ শিক্ষক শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে সক্ষম। অন্যদিকে গ্রামীণ বিদ্যালয়ে প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং অনেক সময় নিয়মিত ক্লাস পরিচালনার ক্ষেত্রে অসুবিধা দেখা যায়। এদিক থেকেও তারা পিছিয়ে আছে। শহরে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বেশি। পরিবার গুলো শিশুদের শিক্ষার জন্য বড় বাজেট ব্যয় করতে প্রস্তুত। কিন্তু গ্রামীণ এলাকায় দারিদ্র্যের কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠানোর পরিবর্তে কাজে পাঠান। এর ফলে শিশুরা প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার আগেই ঝরে পড়ে। এই বৈষম্য দূর করার জন্য সরকার ও বেসরকারি সংস্থা গুলোর যৌথ উদ্যোগ প্রয়োজন।


এছাড়াও গ্রামীণ স্কুল গুলোর জন্য উন্নত ভবন, টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গ্রামীণ শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রণোদনা বৃদ্ধি করতে হবে। যাতে তারা উন্নত মানের শিক্ষা প্রভাইড করতে পারে। গ্রামীণ এলাকায় কম্পিউটার ল্যাব এবং ইন্টারনেট সুবিধা চালু করতে হবে। একই সাথে বিদ্যুৎ এর ভোগান্তি কমিয়ে আনতে হবে। গ্রামীণ পরিবারগুলোর মধ্যে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে দেশ-বিদেশের বড় বড় সংস্থাগুলোর সাহায্য নিতে হবে। গ্রামে গ্রামে গিয়ে তারা বিভিন্ন প্রোগ্রাম করলে । শিক্ষার্থীর অকাল ঝরে পড়া হ্রাস পাবে। গ্রামীণ ও শহুরে শিক্ষার এই বৈষম্য দূর করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয় বরং এটি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। যখন শহুরে ও গ্রামীণ শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে তখনই আমরা একটি সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারব। সবার জন্য সমতাভিত্তিক শিক্ষার ব্যবস্থা গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।


• রবিউল হাসান সাগর 

তরুণ লেখক ও শিক্ষার্থী 


আরও খবর



deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১২ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১৯ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে