শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ফেব্রুয়ারিতে হতে পারে ডাকসু নির্বাচন : প্রক্টর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-12-2024 08:29:05 pm

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন ২০২৫ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি হতে পারে।


রোববার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।


তিনি বলেন, আমরা দ্রুত ডাকসু নির্বাচন দিতে চাই। কারণ, আমাদের অনেক শিক্ষার্থী প্রতিনিধি প্রয়োজন হয়। শিক্ষার্থীরাও যেন তাদের প্রতিনিধি নিয়ে আমাদের কাছে আসতে পারেন। ডাকসু একমাত্র প্রাতিষ্ঠানিক প্লাটফর্ম, যেখানে ছাত্রদের বৈধ প্রতিনিধিত্ব থাকে। তারা প্রশাসনের বিভিন্ন বডিতেও থাকেন।


প্রক্টর বলেন, আমরা জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের কথা ভাবছি। সময়টি মাথায় না থাকলে আমরা কোনো কাজ কত দিনে গোছাব, তা ঠিক করতে পারব না।


সাইফুদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চার ধরন কেমন হবে, তা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি অবসরপ্রাপ্ত মো আব্দুল মতিনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্বাচন নিয়ে কাজ করছে। ডাকসু নির্বাচনও তাদের ম্যান্ডেটের মধ্যে আছে। এখানে একটা আরেকটার সঙ্গে জড়িত। সে কারণে আমরা তাদেরকে দ্রুত কাজ করতে বলেছি।


তিনি বলেন, ওনারা শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতারা, টিএসসিভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিকদের সঙ্গে বসবেন। বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে বসে তারা আমাদের একটি পথ নির্দেশনা দিবেন। সেসব নিয়ে আমরা ডাকসুর বিষয়টি চূড়ান্ত করব।


প্রক্টর আরও বলেন, ডাকসুর বিষয়ে অনেক মতামতও এসেছে। গঠনতন্ত্র নিয়েও অনেক মতামত এসেছে। উপাচার্য এর প্রধান হিসেবে থাকতে পারবেন কী না, দলীয় প্যানেল ব্যবহার করতে পারবে কী না-এভাবে অনেকগুলো ব্যাপার আলোচনায় আছে। আমরা চাই, এগুলো এই কমিটির কাছেও আসুক। আমরা আমাদের ভাবনাটাকে সেকারণে স্পষ্ট করেছি, যেন প্রস্তুতিটা নেওয়া যায়।

আরও খবর