বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

বানিয়াচংয়ে বাসদের সমাবেশ

 

বানিয়াচংয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ'র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লব বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায়  বানিয়াচং কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ বানিয়াচং উপজেলা আহবায়ক কমরেড লোকমান আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওসারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন বাসদ'র কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন। 


প্রধান অতিথির বক্তব্যে কমরেড রতন বলেন, গাইবান্ধার উপ-নির্বাচনের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে জাতীয় নির্বাচনের সময় নির্দলীয় সরকার না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব  হবেনা। দলীয় সরকার বহাল থাকায় একটি আসনের নির্বাচন যেখানে নির্বাচন কমিশন করতে ব্যর্থ হয়েছে, সেখানে ৩০০ আসনে নির্বাচন কিভাবে করা সম্ভব হবে? তাই নির্বাচন ইভিএম না ব্যালটে হবে এ আলোচনার চেয়ে প্রয়োজনীয় আলোচনা হলো নির্বাচন দলীয় সরকার বহাল রেখে হবে নাকি নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত করে হবে। বাংলাদেশের জনগণ মনে করে নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবেনা। অতএব, জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ দাবীসহ সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু এবং অপরাপর দাবীতে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে। এব্যাপারে বাম প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান তিনি। 


এতে আরোও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বাসদ সমন্বয়ক  অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হবিগঞ্জ জেলার সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী শিবলী,  বানিয়াচং উপজেলা বাসদের নবনির্বাচিত সদস্য সচিব তৌহিদুর রহমান পলাশ, উদীচী বানিয়াচং শাখার সাধারন সম্পাদক সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব,  সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দী, ছাত্রফ্রন্ট বানিয়াচং উপজেলা সংগঠক সাকিল আনোয়ার রিয়াদ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক শাহরিয়ার খান নাফিজ প্রমূখ।

পরে সমাবেশে এমদাদুর রহমান চৌধুরী কাওসার আহবায়ক ও  তৌহিদুর রহমান পলাশকে সদস্য সচিব  ও  লোকমান আহমেদ তালুকদার, বিষ্ণুপাল, ইমদাদুল হোসেন খান, মস্তুফা মিয়া, সাকিব মিয়া, আবুকালাম মির্জা শামীম, মাফিজুর মিয়া,মিনহাজুর রহমান তারেক, শেখ জালাল মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল মালেক, ফজলুর রহমানকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট জনসম্মুখে পরিচয় করিয়ে দেওয়া হয়।

Tag
আরও খবর