হঠাৎ আবিস্কৃত হলো নির্জনতা,
একাকীত্বের কড়ালগ্রাসে,মনুষ্যলোকের ভিড় থেকে বহুদূরে।
সময় গেলো ভাবতে ভাবতে -
তুমি তো ছিলে না সেখানে।
একটা হাত ধরে বহুদূর পথ
কাঁধের উপর দীর্ঘশ্বাস,
সুযোগের অভাবে পারিনি রাখিতে আমি।
মনের মানুষ, বেঁচে থাকার মানুষ
আদতে হয় এমন?পৃথিবীতে পাই নি তো খুঁজে।
তুচ্ছবস্তুর মধ্যে ভালো থাকার অদম্য উচ্ছ্বাস।
মানুষ নেই সেখানে, থাকে না কোনোদিনই।
দীর্ঘ বাইশটি বছর পর এ এক কঠিন সত্য
আমিও নেই তো পাশে,
তাহলে অনুযোগ করবো কার কাছে?
হ্যাঁ,এ এক নব্য আবিষ্কার।
কাকলী আক্তার
৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
২০ ঘন্টা ৬ মিনিট আগে
২১ ঘন্টা ১৮ মিনিট আগে
২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ২১ মিনিট আগে
১ দিন ২৩ মিনিট আগে