‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন




‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগান সামনে নিয়ে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন হয়েছে। 


নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সামনে আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী শপথ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা হয়। 


ওই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, স্কাউট ও গালর্স গাইডের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ওই কমর্সুচির আয়োজন করে।


এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. আবু রিয়াদ। মানববন্ধন ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক ও সাবেকক সভাপতি শেখ নজরুল ইসলাম, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া, এম এ হক কারিগরি মহাবিদ্যলয়ের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, লোহাগড়া সরকারি পালট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. ইরাদত হোসেন, লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক টি এম ফেরদৌস রহমান, রুপালী ব্যাংকের কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, শিক্ষার্থী মাহমুদ হাসান ও সাজিয়া খানম প্রমুখ।

আরও খবর