রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

লাখাইয়ে সরকারীভাবে আমনধান সংগ্রহের শুভ উদ্বোধন।

সরকারীভাবে ধান সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্ভব সবকিছু করা হবে। কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি থাকবে- জেলা প্রশাসক ডক্টর মোঃ ফরিদুর রহমান। লাখাইয়ে ২০২৪-২৫ অর্থ বছরে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হবিগন্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর ফরিদুর রহমান। বুধবার(১১ ডিসেম্বর) সকালে উপজেলা হ্যালিপ্যাড মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নাহিদা সুলতানা সভাপতিত্বে ও  পজিব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদের পরিচালনায় লাখাই উপজেলার অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে আলোচনায় অংশ নেন জেলা খাদ্য নিয়ন্ত্রয়ক কর্মকর্তা চাই থোয়াই প্রু মার্মা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ ওয়াহেদ প্রমূখ।  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কবির হোসেন।  আলোচনা সভা শেষে ৬ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করেন এবং ৬ জন কৃষকের হাতে ধান ক্রয় বাবদ ব্যংকের চেক প্রদান করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক কৃষক কৃষাণীদের লক্ষ্য করে বলেন আপনারা আপনাদের উৎপাদিত ফসল সরকারের সরকারী গুদামে ধান চাল দেয়ার জন্যে আহবান জানিয়ে তিনি আরও বলেন কেউ যেন রাজনৈতিক প্রভাব বিস্তার করতে না পারে সে দিকে সোচ্চার থাকার জন্য আহবান জানান।  আলোচনা সভার শুরতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন নিয়ামত ভূইয়া ও পবিত্র গীতা থেকে পাঠ করেন ভেনু গোপাল দাস। উল্লেখ্য যে চলতি আমন মৌসুমে লাখাই উপজেলায় ৩৩ টাকা কেজি ধরে ১৯৫ মেঃ টন ধান ও ৪৭ টাকা কেজি ধরে ৪৩৯ মেঃটন সিদ্ধ চাল ও ৪৬ টাকা কেজি দরে আতপচাল   ক্রয় করবে সরকার।
Tag
আরও খবর