অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

"আলুঘাটি ভোজ" আয়োজনে মাভাবিপ্রবির বগুড়া অ্যাসোসিয়েশন

বগুড়া জেলার ঐতিহ্যবাহী শিক্ষার্থীদের সংগঠন বগুড়া অ্যাসোসিয়েশন অফ এমবিএসটিইউ স্টুডেন্টস আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান "আলুঘাটি ভোজ"। ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এই আয়োজনটি করা হয়।উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষক, কর্মকর্তা এবং সকল শিক্ষার্থী। উত্তরবঙ্গের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি পরিবেশন করে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হয়।

বগুড়া অ্যাসোসিয়েশনের সভাপতি রাবিউল হাসান তানভী (সিএসি বিভাগ, ২০১৮-১৯ সেশন) বলেন,"আমরা নবীন শিক্ষার্থীদের একটি উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়ার জন্য এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি। আশা করি, নবীনরা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে ভাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে এবং সংগঠনকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখবে।"সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (ফার্মেসি বিভাগ, ২০১৮-১৯ সেশন) বলেন, বগুড়ার ঐতিহ্যবাহী খাবার আলুঘাটি ভোজের মাধ্যমে নবীনদের একটি পরিবারিক পরিবেশের বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আমরা একত্রিত হয়ে একে অন্যকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এটি আমার আবেগ ও ভালোবাসার সংগঠন। ভবিষ্যতে মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই।"এই আয়োজন তাদের বন্ধনকে আরও দৃঢ় এবং মানবিকতায় অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

 উল্লেখ্য, বগুড়া অ্যাসোসিয়েশন অফ এমবিএসটিইউ স্টুডেন্টস নিয়মিত সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে থাকে।

Tag
আরও খবর