যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৮ কেজি গাঁজা, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্বজোয়ার হাবিলদারবাসা-ধুমঘাট ব্রীজগামী সড়কের মমিন হালদারের বাড়ীর সামনে বুধবার রাতে পুলিশ এই অভিযান চালায়।


জানা যায়, প্রাইভেটকারযোগে মাদক পাচারের সময় উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার হাবিলদারবাসা-ধুমঘাট ব্রিজ সড়কের মমিন হালদারের বাড়ীর সামনে থেকে মাদক ব্যবসায়ী দিদারুল আলমকে (৪৫) গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। সে সীতাকুন্ড উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের তেলিপাড়ার মৃত নুর মিয়া ড্রাইভারের পু্ত্র। অভিযানকালে অপর মাদক ব্যবসায়ী করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের ফজলুল হক ড্রাইভারের পুত্র ফরহাদ হোসেন রাজু (৩৫) প্রাইভেটকার থেকে সুকৌশলে নেমে দৌড়ে পালিয়ে যায়


এসময় প্রাইভেটকার থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (নং-চট্টমেট্রো-গ-১২-৪০৫২) জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা এবং প্রাইভেটকারের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।


জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দিদারুল আলমের দেওয়া তথ্যমতে তার সঙ্গী ফরহাদ হোসেন রাজুকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১২) দায়ের করা হয়েছে।

আরও খবর