তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

টেকনাফে ইয়াবাসহ সিএনজি চালক গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৯ হাজারের অধিক ইয়াবা উদ্ধার ও সিএনজিসহ চালক গ্রেফতার করেছে বিজিবি। 


 বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে, টেকনাফ ব্যাটালিয়ন-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন এক তথ্যের ভিত্তিতে, টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়। দুপুর ২ টার দিকে হোয়াইক্যং হতে মরিচ্যাগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। 


তিনি আরও জানান, সিএনজিটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সিএনজি মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করা হয়। চালকের স্বীকারোক্তিতে সিএনজি’র সামনের গ্লাসের উপরে বক্সের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৯ হাজার ৮'শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত সিএনজিও আটক করা হয়। 


ধৃত আসামীর নাম : শাহাব উদ্দীন (৩০), পিতা-আবুল খাইর, গ্রাম-হালুকিয়া, পোস্ট-মরিচ্যা পালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। 


গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত ইয়াবা এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান।

Tag
আরও খবর