বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

এসএসসি -৯৫ ব্যাচের মিলনমেলায় শিক্ষকদের সম্মাননা



হাইস্কুল জীবনের স্মৃতিচারন ও স্কুল জীবনের বন্ধুদের নিয়ে এক জমকালো অনাড়ম্বর মিলনমেলার আয়োজন করেন কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৯৫ সালের সাবেক ছাত্র ছাত্রীরা।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীরা ১৪ ডিসেম্বর (শনিবার) সকালে কড়িহাটি উচ্চ বিদ্যালয় থেকে রাত পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়। সকাল ৯টায় স্কুলে র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর পর সকাল ১১ টায় উপজেলার হার্ট ল্যান্ড কমিউনিটি সেন্টারে পরিচয় পর্ব দিয়ে দিনের দ্বিতীয় পর্ব আরম্ভ করা হয়।

দুপুর ১ টায় ১৯৯৫ সালের সাবেক ছাত্র ছাত্রীদের পাঠদান করা ৫ জন শিক্ষকদের ফুল দিয়ে বরন, সম্মাননা স্মারক, ফলের ঝুড়ি চাদর পরিয়ে, আর্থিক অনুদানের মাধ্যমে সম্মান জানানো হয়।

বিকেলে উপস্থিত শিশু ও কিশোরদের, সাবেক ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে খেলাধুলা পরিচালনা করা হয়।

এ সময় ব্যাচের সাবেক ছাত্র আবদুর রসীদ সেলিম, মাইন উদ্দিন স্বপন ও সবনম সাথীর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী হাবিবুর রহমান, ইউনিহেলথ হাসপাতাল প্রাঃ লিঃ পরিচালক বাহার উদ্দিন, রেহানা আক্তার হিরু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর সুমন মজুমদার ও ইতালি প্রবাসী শাহীন আলম দিদার।

অনুষ্ঠান শেষে উপস্থিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ করা হয়। সাবেক ছাত্রী সবনম আকতার সাথী উপস্থিত শিশু কিশোরদের মাঝে বিভিন্ন গিপ্ট বিতরণ করেন। এবং সাবেক ছাত্রদের মাঝে বিশেষ পোশাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে সাবেক ছাত্র ছাত্রীরা আবেগ আপ্লূত হয়ে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। তারা ফিরে যান ৯০ দশকে স্কুল জীবনের স্মৃতিতে। মনে হয় যেন, স্কুল বন্ধুদের পেয়ে অনেক আবেগ ধরে রাখতে পারেনি।

সন্ধ্যার পর সাবেক ছাত্র আবদুর রসীদ সেলিম'র পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag
আরও খবর