বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

বর্ণিল আয়োজনে ভাসানী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত।

বর্ণিল আয়োজনে ভাসানী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত।

সিরাজগঞ্জের মাওলানা ভাসানী কলেজের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) মাওলানা ভাসানী কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো কলেজ।

এ সময়, মাওলানা ভাসানী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মাওলানা ভাসানী কলেজের গভর্নিং বডির সভাপতি মকবুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরতে  বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত ছাত্র- ছাত্রীদেরকে বরণ ও ছাত্র -ছাত্রীদের উদেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি'র সভাপতি রুমানা মাহমুদ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লেখা-পড়ার পাশাপাশি সকল ভালো কাজ করতে হবে। ভালো বই পড়তে হবে এবং সাহিত্য সংস্কৃতি লালন ও ক্রীড়া চর্চা করতে হবে। সু-নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ,ও শিক্ষকদের সাথে ভালো আচরণ করতে হবে। তোমরা  শিক্ষকদের দেখলে সালাম  দিবে। এটা একটি ভালো দিক শিক্ষকগণ ছাত্রদের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে। আজকে যারা নবীণ তোমরা যারা ভর্তি হলে তোমরা আগামী প্রজন্ম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম- সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ন সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, মাওলানা ভাসানী কলেজের বিদ্যুৎসাহী গভর্নিং বডির সদস্য ও জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, মাওলানা ভাসানী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, সমন্বয়ক মুনতাসির হাসান মেহেদী, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, সালমান জোয়ার্দার, আমানুল্লাহ আসিফ, প্রমুখ।