ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মর্টার শেলের ভয়ঙ্কর শব্দে কাঁপল টেকনাফ সীমান্ত

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেলের ভয়ঙ্কর বিকট শব্দ শোনা গেছে।


বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ শব্দ শোনা যায়। টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা জানান, মধ্যরাতে হঠাৎ মর্টার শেলের ভয়ঙ্কর ও বিকট শব্দ শুনে অনেকের ঘুম ভেঙে যায় এবং শিশুরা ভয়ে কান্নাকাটি করতে থাকে।


শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান ইবনে আমিন বলেন, ‘ঘরে ঘুমাচ্ছিলাম, এ সময় রাখাইনের দিক থেকে একটি বিকট শব্দ হয়। এতে আমাদের বাড়িঘর কেঁপে উঠেছে। এটি সম্ভবত মর্টার শেল হতে পারে। আমরা অতীতে কোনো সময় এ ধরনের শব্দ শুনিনি।’


দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জামাল বলেন, ‘রাখাইন রাজ্যে মর্টারের একটি বিকট শব্দ শোনা গেছে। এ ছাড়া আট-দশটি গুলি ও মর্টারের শব্দও শোনা যায়। রাত ২টার দিকে প্রথম যে মর্টারটি ছোড়া হয়েছে, মনে হয়েছে যেন আমাদের বাড়িতে পড়বে। আমরা খুব ভয় পেয়েছিলাম, বিশেষ করে ছোট বাচ্চারা।’


নাফ নদের তীরবর্তী শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা আবু সাঈদ বলেন, ‘বোমা কি মর্টার তা নিশ্চিত নয়। তবে খুব বিকট শব্দ হয়েছে যা আগে আমরা কখনো শুনিনি। রাখাইনে বোমা ও মর্টারের বিকট শব্দের কারণে শিশুরা এখন ভয়ে আতঙ্কিত হয়েছে।’

Tag
আরও খবর