ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ

নাগেশ্বরীতে অবৈধ ইট ভাটায় ১ লাক্ষ টাকা জরিমানা

নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথী সংলগ্ন এ এস এন ইটভাটায় আজ ১৯ ডিসেম্বর সকাল ১০টায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাটাটি কোনো বৈধ অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হওয়ার প্রমাণ পাওয়া যায়। অবৈধ কার্যক্রমের দায়ে ভাটার মালিককে নগদ ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।

ইটভাটাটি দীর্ঘদিন ধরে এলাকায় কালো ধোঁয়া ও দূষণ ছড়িয়ে পরিবেশ ও স্থানীয় জনগণের স্বাস্থ্যের ক্ষতি করে আসছিল। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে জেলা প্রশাসনের এই অভিযান এলাকার মানুষের জন্য স্বস্তি নিয়ে আসে।

অভিযানের সময় জেলা ম্যাজিস্ট্রেট জানান, “পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো রকম ছাড় দেওয়া হবে না। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ইটভাটার ধোঁয়া এলাকার ফসল ও পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। অভিযানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে কুড়িগ্রামে বৈধ লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানের মাধ্যমে কুড়িগ্রামের পরিবেশ রক্ষায় প্রশাসনের সক্রিয় ভূমিকা আরও সুদৃঢ় হয়েছে।

Tag
আরও খবর