বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইঁট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন সংশোধনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন





ইঁট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি।


রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানব বন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন ইঁট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান বকসী।


এ সময় আরো বক্তব্য রাখেন, ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফা, ইট ভাটা মালিক আব্দুল হাই রঞ্জু, মো: শাহজাহান মিয়া, আহসানুল ইসলাম রিটু প্রমুখ।


সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান বকসী বলেন, ২০১৩ সলে ইট ভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজ্যাগভাটা বৈধ পদ্ধতির উল্লেখ্য থাকলেও উক্ত আইনের ৮(৩) (ঙ) এবং ৮(৩) (খ) উপ-ধারায় “দুরত্ব নির্দিষ্ট” করণে দেশের অধিকাংশ জিগজ্যাগ ইটভাটা অবৈধ হয়ে পড়ে ফলে মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। উক্ত আইনের উপ-ধারায় বাংলাদেশের কোথাও ইটভাটা স্থাপনের স্থান পাওয়া যাবে না। পরিবেশ অধিদপ্তরে বহুবার আবেদন করলেও উক্ত ধারাটি অদ্যাবধি কোন পরিবর্তন হয়নি। পরিবেশ অধিদপ্তর ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ আইনটি পরিবেশ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ২০১৯ সনে কিছু ধারায় সংশোধন আনলেও উক্ত আইনের উপ ধারায় কোন পরিবর্তন করা হয়নি।


দেশের উন্নয়নের চাকা সচল রাখতে উল্লিখিত বিষয়গুলো গুরুত্ব দিয়ে পরিবেশ আইন সংশোধন করে আগামী ২০৩০ইং সাল পর্যন্ত ইটভাটা লাইসেন্স ও ছাড়পত্র প্রদান করে বৈধ জিগজ্যাগ ইটভাটাগুলোকে পরিচালনা করার সুযোগ প্রদান ও ইট ভাটার ভরা মৌসুমে চলমান কয়লা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন ভাটা মালিকরা।


মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ইঁট ভাটার মালিকরা।


আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে