শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এমআরটির বদলে র‌্যাপিড পাস, মিলছে মেট্রোরেল স্টেশনে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-12-2024 08:52:37 am

মেট্রোরেলে চলাচলের জন্য ‘নিজস্ব কার্ড’ হিসেবে এমআরটির বদলে এখন থেকে কেনা যাবে র‌্যাপিড কার্ড। প্রতিটি স্টেশনে গত ১৯ ডিসেম্বর থেকে নতুন কার্ড বিক্রি শুরু হয়েছে। মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এই ঘোষণা দেওয়া হয়েছে।



‘এমআরটি’ পাসের পরিবর্তে ‘র‍্যাপিড পাস’ কিনতে অনুরোধ করা হয়েছে। পাস কিনতে স্টেশনে থাকা কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের আগে কেনা এমআরটি পাসগুলো ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।



ফেসবুক পোস্টে বলা হয়েছে, ডিএমটিসিএলের পক্ষ থেকে মেট্রো স্টেশনগুলোতে ১৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে র‍্যাপিড পাস বিক্রি শুরু হয়েছে। এমআরটি পাসের পরিবর্তে এখন র‍্যাপিড পাস ক্রয় করার জন্য সম্মানিত যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে।



র‍্যাপিড পাসের পাশাপাশি ইতোমধ্যে বিক্রি হওয়া এমআরটি পাসও যাত্রীরা ব্যবহার ও রিচার্জ করতে পারবেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।


ডিএমটিসিএল থেকে বলা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই সিঙ্গেল জার্নি টিকিটের স্বল্পতার বিষয়টির সমাধান হবে। তবে হাতে যথেষ্ট সময় নিয়ে স্টেশনে আসার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।



প্রসঙ্গত, মেট্রোরেল চালুর সময় যাত্রীদের জন্য স্থায়ী কার্ড হিসেবে ‘এমআরটি পাস’ চালু করেছিল ডিএমটিসিএল। এর জন্য সাত লাখ ২৮ হাজার এমআরটি পাস আনা হয়েছিল। সবগুলোই বিক্রি হয়েছে। এখন আর নতুন এমআরটি পাস আনবে না ডিএমটিসিএল।


গত ২০১৫ সালে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এক কার্ডে সব গণপরিবহনের ভাড়া পরিশোধের জন্য ‘র‍্যাপিড পাস’ চালু করে। বর্তমানে মেট্রোরেলেও পুরোপুরি র‍্যাপিড পাস ব্যবহার করার কথা বলা হচ্ছে। এত দিন ক্লিয়ারিং হাউস হিসেবে ডিটিসিএ মেট্রোরেল কর্তৃপক্ষকে নিরাপত্তা কোড সরবরাহ করে এলেও এখন আর তা করছে না। 

আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে