নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

নন্দীগ্রামে দি-ব্রিলিয়ান্ট এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


বগুড়ার নন্দীগ্রামে দি ব্রিলিয়ান্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২১ডিসেম্বর শনিবার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩২টি ভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের ভিত্তিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সর্বমোট ৫৮৫জন শিক্ষার্থীর অংশগ্রহণে সকাল সাড়ে ১০টায় পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত তিনঘন্টা চলে। দি ব্রিলিয়ান্ট এসোসিয়েশন বগুড়ার মহাপরিচালক সাইয়েদ কুতুব সাব্বির ও পরিচালক হাফেজ আল-ইমরানের নির্দেশনায় মনসুর হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন আমিরুল মমিন এবং


সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন মনিরুল ইসলাম। এছাড়া কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রশীদ(তোতা) ও


সহকারি কেন্দ্র সচিব ছিলেন মোঃ আতাহার আলী (খোকন)। কেন্দ্র সচিব ও সহকারী সচিব কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পরীক্ষাকেন্দ্রে এক শিক্ষার্থী তাৎক্ষণিক অসুস্থ হওয়ায় সাথে সাথেই তার খোজখবর নিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন কেন্দ্রের প্রশাসনিক দায়িত্বে থাকা আমিরুল মুমিন ও স্বেচ্ছাসেবক রিফাত। পরীক্ষা নিয়ে দূরদূরান্ত থেকে আগত অভিভাবকদের সাথে কথা হলে তারা এই এসোসিয়েশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোন অবনতি না হয়ে সে ব্যাপারে সর্বদা সোচ্চার ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশের চৌকস টিম।




আরও খবর