বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

'মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট' : মির্জা ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-12-2024 05:02:54 pm

সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা বোঝে আমি যেন আমরা ভোটটা দিতে পারি। আমার দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রে দাম যেন কম হয়, মারামারি-চুরি-ডাকাতি যেন না হয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।


মির্জা ফখরুল বলেন, আমরা ভোট চাচ্ছি এ জন্য যে, ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক পার্লামেন্টে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন। আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দেবেন।


বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছ- সংস্কারটা আমরা চাই। ২০১৬ খালেদা জিয়া ভিশন বাংলাদেশ টোয়েন্টি-থার্টি দিয়েছিলেন। তারেক রহমান দুই বছর আগে ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। এ ৩১ দফা কী? সংস্কার। লোকে বলে এই সংস্কার কী জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বোঝে না। তারা বোঝে আমি যেন আমরা ভোটটা দিতে পারি।


তিনি বলেন, কথায় কথায় ঘুস দেবেন না, যে ঘুস চাইবে তাকে ধরে পুলিশে দেবেন। আপনারা বলবেন, পুলিশও তো ঘুস খাচ্ছে। ওই পুলিশকে আমরা পরিবর্তন করছি। পুলিশ এখন জনগণের পুলিশ হবে। এ রকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি।


মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ আমাদের ওপর যে অত্যাচার করেছে তা আর কেউ করেনি। আমাদের আলেম-ওলামাদের অন্যায়ভাবে অত্যাচার করেছে, ফাঁসি দিয়েছে, আমাদের রাজনীবিদদের ধরে নিয়ে গেছে, জেল দিয়েছে- এসব যেন আর না হয়। অন্যায় যেন আর কেউ করতে না পারে, এ জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।


পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপি নেতা ইশরাক হোসেন, বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেক, জেলা বিএনপি আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag
আরও খবর