ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ঢাকা কলেজের অবদান

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-12-2024 03:53:31 am

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা রাখে ঢাকা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হলেও ঢাকা কলেজ ১৮৪১ সালে উপমহাদেশের অন্যতম প্রাচীন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রুপ দান করে ঢাকা কলেজ। ঢাকা কলেজ একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।


বর্তমানে ঢাকা কলেজসহ ৭ কলেজের অনার্স-মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পায়, ঠিক তেমনিভাবে একসময় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পেতো ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর কেউই ঢাকা কলেজ বাদ দিয়ে সেখানে ভর্তি হতে চাইতোনা। কারণ, ঢাকা কলেজ তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় সবাই ঢাকা কলেজে ভর্তি হতে চাইতো। এইসময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করে ঢাকা কলেজ। সবাই যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সেজন্য অনার্স-মাস্টার্স বন্ধ করে দেয় ঢাকা কলেজ। এছাড়াও ঢাকা কলেজের স্বনামধন্য সকল শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দিয়ে দেওয়া হয়।


আজকের কার্জন হল একসময় ঢাকা কলেজের লাইব্রেরি হিসেবে ব্যবহৃত হতো। কার্জন হল, শহীদুল্লাহ হলসহ ঢাকা কলেজের চেয়ার-ব্রেঞ্চ নিয়ে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।এভাবেই,ঢাকা বিশ্ববিদ্যালয় নামক স্বতন্ত্র শিক্ষা-প্রতিষ্ঠানের জন্ম হয় ঢাকা কলেজের মাধ্যমে।


লেখক: মোঃমাহিন ভূঁইয়া সমাজবিজ্ঞান,ঢাকা কলেজ। 
আরও খবর