বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

নাট্যজন মান্নান হীরা'র ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

নাট্যজন মান্নান হীরা'র ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

পথনাটক আন্দোলনসহ দেশের নাট্যাঙ্গনে অন্যতম অবদান নাট্যজন মান্নান হীরা'র ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ২৩ ডিসেম্বর)  বিকেলে  রেলগেট ( কাটাখালির পশ্চিম পাশে), নাট্যচক্র ( গ্রুপ থিয়েটার), সিরাজগঞ্জে নাট্যচক্র সংগীত একাডেমি কার্যালয়ে সিরাজগঞ্জ পথনাটক পরিষদ ও মৃওিকা নাট্যশালা,  সিরাজগঞ্জের আয়োজনে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, নাট্য ফেডারেশনের সভাপতি মো. গোলজার হোসেন,

স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পথনাটক পরিষদের আহবায়ক  ও মৃওিকা নাট্যশালা সিরাজগঞ্জের প্রধান পরিচালক বীরমুক্তিযোদ্ধা  মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী জগলু। 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও নাট্যচক্র গ্রুপ থিয়েটার, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম নাট্যজন মান্নান হীরা'র কর্মময় জীবনীর উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন  বিশিষ্ট নাট্যকরও ছড়াকার বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম। 

এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ও নাট্যলোকের সভাপতি  মোমিন বাবু, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান ভোলা, সিরাজগঞ্জ রবীন্দ্র সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা,তরুন সম্প্রদায়ের পরিচালক সংগঠন মো. ফরিদুল ইসলাম সোহাগ, শেখড় সভাপতি নাসিমা আহমেদ,আবৃত্তি শিল্পী অঞ্জলি রাহা, , লালন একাডেমি সিরাজগঞ্জের সভাপতি মোঃ  নুরুল হুদা, বাউল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আব্দুল মতিন তানসেন,

নাট্য ফেডারেশনের যুগ্ম- সাধারণ সম্পাদক ও নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন আলী( ছোট্র),

উল্লেখ্য ঃ মান্নান হীরার জন্ম ১৯৫৬ সালে, সিরাজগঞ্জ জেলায়। মফস্বল শহর থেকে মাধ্যমিক, রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। নাট্যচর্চার শুরু থেকেই তিনি আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি  ২০২০ সালে মৃত্যুবরণ করেন। মান্নান হীরা দীর্ঘদিন পথ নাটকের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আমৃত্যু তিনি বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। মান্নান হীরার নাট্য রচনার প্রধান উপাদান নিরন্ন মানুষ ও দরিদ্র জনপদ। বিশেষ করে তার পথনাটক বিশাল কৃষিজীবী মানুষ, তাদের উৎপাদন ও উপকরণ কেন্দ্র করে লেখা।তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘গিরগিটি’, ‘সাদা-কালো’ ইত্যাদি। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।