মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জার্মানদের আশা বাঁচালেন ‘সুপার সাব’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-11-2022 02:40:35 am


◾ স্পোর্টস ডেস্ক 


জাপানের কাছে হেরে বিশ্বকাপের পথটা কঠিন হয়েছিল জার্মানির। গতকাল আল বায়েত স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে জার্মানিই হারতে বসেছিল। ৭০ মিনিটে বদলি নামা নিকোলাস ফুলক্রুগের গোলে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে দলটি। সুপার সাবের কল্যাণে জার্মানদের এখনো সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। 


ম্যাচের শুরু থেকেই বল পজিশন নিয়ে খেলা স্পেন ৬ মিনিটে দুর্দান্ত এক সুযোগ তৈরি করে। বক্সের কাছাকাছি থেকে অসাধারণ এক শটও নেন দানি ওলমো। তবে তাঁর শটকে কর্নারের মাধ্যমে বাঁচিয়ে দেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। আর ২২ মিনিটে নেওয়া জর্দি আলবার শটটি অল্পের জন্য বাঁ পোষ্ট ঘেষে যায়। 


২৪ মিনিটে প্রথম সুযোগ পায় জার্মানি। সেটিও স্পেনের গোলরক্ষক উনাই সিমোনের ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের ফরোয়ার্ড সার্জি নাবরিকে ভুল পাস দিয়ে বসেন তিনি। তবে নাবরির নেওয়া শটটি গোলপোস্টের অনেক বাইরে দিয়ে যায়। 


২ মিনিট পর একই ভুল করে বসেন নায়ারও। ফেরান তোরেসের শটটি অবশ্য রক্ষণভাগেই আটকে যায়। ৩৫ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন স্পেন তারকা। এবারও তাঁর জোরাল শটটি প্রতিপক্ষের মিডফিল্ডার জামাল মুসিয়ালার পায়ে লেগে বাইরে যায়। 


স্পেনের ফরোয়ার্ডরা সুযোগ হাতছাড়া করলেও জার্মানির ডিফেন্ডার অ্যান্থনি রুডিগার ভুল করেননি। তবে ৩৫ মিনিটে নেওয়া জশুয়া কিমিখের সেট পিসে তাঁর হেডের গোলটি অফসাইডে বাতিল হয়।


প্রথমার্ধের ভুলের মতো দ্বিতীয়ার্ধেও একই ভুল করেন গোলরক্ষক উনাই। ৫৬ মিনিটে এবার জার্মানের মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ানকে ভুল পাস দেন তিনি। ম্যানসিটির মিডফিল্ডারের পাসে জোরালো শট নেন কিমিখ। তাঁর নিশ্চিত গোলকে ডান দিকে ঝাঁপিয়ে প্রতিহত করে প্রায়শ্চিত্ত করেন স্পেন গোলরক্ষক।


এর ৬ মিনিট পরেই গোলের দেখা পেয়ে যায় স্পেন। বাঁ প্রান্ত থেকে আলবার পাসে গোল করেন বদলি নামা আলভারো মোরাতা। গোল শোধ দেওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন মুসিয়ালা। ৭৪ মিনিটে স্পেনের গোলরক্ষককে একা পেয়েও তাঁর শরীর তাক করে মারেন জার্মানের তরুণ এই আক্রমণাত্মক মিডফিল্ডার। 


মুসিয়ালা সুযোগ হাতছাড়া করলেও ৮৩ মিনিটে দলকে সমতায় ফেরান বদলি নামা নিকোলাস ফুলক্রুগ, যাঁর কি না মাত্র তিন ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার। জার্মান ফরোয়ার্ডের বুলেট গতির শটটি ঠেকানোর কোনো উপায়ই ছিল না স্পেনের গোলরক্ষকের।' অখ্যাত' ফুলক্রুগই হয়ে গেলেন জার্মানির নায়ক।


এই ড্রয়ে জমে উঠল ‘ই’ গ্রুপের হিসাবনিকাশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে স্পেনই শীর্ষে। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই ও তিনে জাপান ও কোস্টারিকা। প্রথম পয়েন্ট পাওয়া জার্মানি এখনো নিচে থাকলেও সুযোগ আছে তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার। জার্মানদের পরের ম্যাচ কোস্টারিকার বিপক্ষে। 

আরও খবর


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৩ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আগে