আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

অবশেষে চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত সূচি ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-12-2024 08:35:43 pm

নানা নাটকীয়তা আর জটিলতার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় হাইব্রিড মডেলের ৮ দলের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে আইসিসি।


২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ০৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। আগামী ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। 



টুর্নামেন্ট শুরুর একদিন পর তথা আগামী ২০ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫ টি ম্যাচ হবে। আয়োজক পাকিস্তানের তিনটি মাঠ ছাড়াও নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে দুবাই। 


দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। 


গ্রুপ ‘এ’ : ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ।

গ্রুপ ‘বি’ : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।


গ্রুপ পর্ব

১৯ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড করাচি

২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত দুবাই

২১ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দ. আফ্রিকা করাচি

২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড লাহোর

২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ভারত দুবাই

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি

২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি

২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাহোর

২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ রাওয়ালপিন্ডি

২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া লাহোর

১ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড করাচি

২ মার্চ নিউজিল্যান্ড বনাম ভারত দুবাই



সেমিফাইনাল

৪ মার্চ প্রথম সেমিফাইনাল (রিজার্ভ ডে ৫ মার্চ) দুবাই

৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল (রিজার্ভ ডে ৬ মার্চ) লাহোর 


ফাইনাল

৯ মার্চ -ভারত উঠলে ভেন্যু দুবাই, অন্যথায় লাহোর

১০ মার্চ- ফাইনালের রিজার্ভ ডে 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে