শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-12-2024 03:54:33 pm

মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেই বিএনপি বারবার সরকারকে সতর্ক করছে।


গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অনেকে বলার চেষ্টা করে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সংস্কার তো একটা দীর্ঘমেয়াদি প্রশ্ন। এটার প্রকারান্তরে ক্ষমতা প্রলম্বিত করার কোনো তৎপরতা কিনা? বোঝা যায় তারা এসব ইস্যুকে সামনে আনছেন ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এক ধরনের দূরত্বের জায়গা তৈরি হবে, সন্দেহ-অবিশ্বাস বাড়বে। যেটা আমরা কেউ চাই না। আমরা আশা করি সরকার প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেবে। রাজতৈনিক দলগুলোকে আস্থায় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।


তিনি বলেন, আমরা চাই না ভোটের অধিকারের জন্য আবার বিরোধী দলগুলো রাস্তায় নামুক। এটা খুবই অপ্রত্যাশিত, এটা আমরা চাই না। আমরা চাই রাস্তায় যাতে নামতে না হয়, সেজন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে, আলাপ-আলোচনা করবে। আর রাস্তায় যদি নামতেই হয়, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত বিষয় হবে। ১৫ বছর পর ভোটের একটা সুযোগ তৈরি হয়েছে সেটা কাজে না লাগানো হবে খুবই দুঃখজনক। এখনও যদি ভোটের জন্য, ভাতের জন্য রাস্তায় নামতে হয়, তাহলে বুঝতে হবে মৌলিকভাবে কোনো কিছুই পরিবর্তন হয়নি। সুতরাং আশা করব রাজনৈতিক দলগুলোকে রাস্তায় নামতে হবে না। আমরা সরকারকে হুমকি দিতে চাই না, সতর্ক করতে চাই। বলতে চাই প্রত্যাশাটাকে সীমিত করা দরকার, উচ্চাভিলাষী রাজনৈতিক প্রকল্প না নিয়ে যেটা অর্জনযোগ্য, সবাই মিলে একমত হওয়া যাবে-এমন পদক্ষেপ নেবে, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবে। সরকার আগামী বছরের মধ্যেই জাতীয় নির্বাচনের উদ্যোগ নেবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


সাইফুল হক বলেন, নির্বাচন কমিশনও বলেছে তারা নির্বাচন করার জন্য প্রস্তুত। এখন সরকার নির্বাচন কমিশনকে বলবে যে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচনটা সম্পূর্ণ করতে চাই। এই নির্দেশনা গেলেই নির্বাচন কমিশন সেভাবে ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করবে। পুরো প্রস্তুতিটা ৫ থেকে ৬ মাসের ব্যাপার। সবকিছু শেষ করে তারা আগামী মে-জুন মাসের মধ্যে নির্বাচনের শিডিউল ঘোষণা করতে পারেন। এতে সর্বোচ্চ নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ইতোমধ্যে দলের অবস্থান পরিষ্কার করে বলেছেন, ‘নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো প্রধানতম সংস্কার বলে মনে করি। এই সরকারের প্রধান ও প্রথম দায়িত্ব হলো-একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। আর সেজন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার আছে। আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে দেখেছি, এ ক্ষেত্রে সংস্কারে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়। সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, গণতন্ত্রের যাত্রাপথে আমরা যেন কোনো কৌশল প্রয়োগ না করি। ভোটের জন্য সবাই অপেক্ষা করছে। তাই যত দ্রুত সম্ভব, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে।’

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৭ দিন ২০ ঘন্টা ২০ মিনিট আগে