‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

যুবদল নেতাকে গলা কেটে ও গুলি করে হত্যা




নোয়াখালী জেলার  বেগমগঞ্জ উপজেলায় জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বিএনপির এক কর্মীকে গুলি করে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এ ঘটনা হয়। 


নিহত কবির হোসেন (৩৫) সুজায়েতপুর গ্রামের প্রয়াত নুরনবীর ছেলে।


পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, নিহত কবির হোসেন আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁর নামে বেশ কয়েকটি মামলা থাকায় এলাকাছাড়া ছিলেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি এলাকায় ফেরেন।  


কবির হোসেন আজ দুপুরে বাড়ির পাশের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় মুখোশধারী ৫/৬ জন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁর বাম পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে সিএনজি অটোরিকশায় পালিয়ে যায়।


নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্‌দুল্লাহ্-আল-ফারুক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যারহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও খবর


deshchitro-6a9031dea9e99-270826064726.webp
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

৩ ঘন্টা ৫১ মিনিট আগে