বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

যুক্তরাষ্ট্রে সালমান রুশদির ওপর হামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-08-2022 02:30:47 am

ফাইল ছবি


আন্তর্জাতিক ডেস্ক :


যুক্তরাষ্ট্রে বিতর্কিত লেখক সালমান রুশদির ওপর হামলা হয়েছে। নিউ ইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চে তার ওপর এই হামলা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।


সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুকার প্রাইজ বিজয়ী রুশদির ওপর যখন হামলা হয়েছিল তখন তিনি চাউতাউকুয়া ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন। হামলাকারী রুশদির ঘাড়ে ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। তবে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষনিকভাবে বিশদ কিছু জানা যায়নি।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তি মঞ্চের দিকে দৌঁড়ে আসেন। তিনি রুশদিকে ঘুষি মেরেছিলেন কিংবা ছুরিকাঘাত করেছিলেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হামলার পরপর অনুষ্ঠানে হাজির লোকজন মঞ্চের দিকে ছুটে যান। ওই সময় হামলাকারীকে আটক করা হয়।


নিউ ইয়র্ক পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘১২ আগস্ট বেলা ১১টার দিকে, এক সন্দেহভাজন পুরুষ মঞ্চে উঠে এসে রুশদি এবং একজন সাক্ষাত্কারকারীকে আক্রমণ করে। রুশদির ঘাড়ে ছুরিকাঘাতের ক্ষত হয় এবং হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এখনো জানা যায়নি।


ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক রুশদির লেখা ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর ১৯৮৯ সালে মুসলিম বিশ্বে বিক্ষোভের ঝড় ওঠে। ধর্ম অবমাননার অভিযোগে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। রুশদির মাথার জন্য ২৮ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরান। ২০১৬ সালে পুরস্কারের অংক বাড়িয়ে ৩৪ লাখ ডলার করা হয়।

আরও খবর