বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

শনিবার ( ৪ জানুয়ারি)  সকাল ১১ টায় চালিতাডাংগা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি  এডভোকেট রবিউল হাসান,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ শীতার্তদের হাতে কম্বল তুলেদেন রুমানা মোর্শেদ কনকচাঁপা।

অনুষ্ঠানে প্রধান অতিথি রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, একজন মানুষের জন্য  একটি কম্বল সাধারণ ব্যাপার।  তাদের জন্য এ শীতে কষ্ট লাগবের জন্য আরো কিছু করতে পারলে নিজেকে শান্তনা দিতে পারতাম, সারাদেশের মতো সিরাজগঞ্জে শীতের শুরুতে  যমুনা নদীর পাড়ের অবস্থিত  গ্রামগুলো শীতে কাঁপছে। এই কারণে বেড়েছে গরিব দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ।

এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষেরা শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন। তাই তাদের কষ্ট লাঘবের জন্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।

এদিক বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায় শীতার্ত নারী-পুরুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। 

কম্বল পাওয়া সুবীধাভোগী মহেলা বেওয়া বলেন,,তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল, আমরা  এই সময়ে কম্বল আমাগো খুব উপকার করল। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব। শীতে কম্বল দিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করছে আমাগো গ্রামের মেয়ে  কন্ঠ শিল্পী কনকচাঁপা। 

এসময়ে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুল রহমান বাবলু,  সাবেক সাধারন সম্পাদক মোঃ লাল মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম খোকন, ছাত্র দলের  যুগ্ম আহবায়ক মোঃ লিয়াকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস ( সবুর), লক্ষ্মীপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও  শিক্ষানুরাগী  মোঃ কামরুল হাসান তরু, মেয়ে কামরুন্নাহার তনু, প্রমুখ।