প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড

বাংলাদেশ–ভারতের বর্ডার হাট খুলে দেওয়া হয়েছে

(বাংলাদেশ–ভারতের বর্ডার হাট)

দীর্ঘ তিন বছর পর আজ খুলে দেওয়া হল বাংলাদেশ ভারতের বর্ডার হাট । মহামারি করোনা ভাইরাস (COVID-19) এর জন্য দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে কর্মহীন হয়ে পরেছিল ক্রেতা/ বিক্রেতা সহ স্থানীয়রা ।

আজকে আনুষ্ঠানিকভাবে বর্ডার হাটটি খুলে দেওয়ায় দুই দেশের ক্রেতা বিক্রেতাদের মাঝে দেখা গেছে খুশির হাওয়া । কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের মেঘালয়ের কালাইয়েরচরে যৌথভাবে এ হাটটি অবস্থিত।


গত ১৫ নভেম্বর ২০২২ ইং মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের দুই দেশের প্রতিনিধিরা যৌথভাবে আলোচনায় নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বর্ডার হাটটি খুলে দেওয়ার জন্য এক সিদ্ধান্ত নেয় ।


আজ বুধবার (৩০ নভেম্বর ২০২২) ইং বাংলাদেশের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত চক্রবর্ত্তী, উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মিলন মোহাম্মদ ইলিয়াস, বাংলাদেশ আওয়ামী লীগ রাজিবপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার এবং ভারতের পক্ষ থেকে অংশ নেন দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক জি ক্ষারমাওফ্লাং, অতিরিক্ত জেলা প্রশাসক কে সাংমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতী লিনা।


এ ছাড়াও দুই দেশের বিজিবি, বিএসফ ও বর্ডার হাটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর