বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামে। নিহত শিক্ষার্থীর নাম অন্তরা (১৬)। সে ঢাকার তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। নিহত শিক্ষার্থী আমোদপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তরা তার বাবা মায়ের সাথে ঢাকা তেজগাঁওয়ে বসবাস করত। গত ৫ জানুয়ারী তার বাবা বাড়িতে পাঠায়। বাড়িতে এসে একটি কক্ষে একাই ছিল এবং সবার অগোচরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে নিহতের বড় ভাই শান্ত ভুঁইয়া জানান, সে কিছুদিন ধরে মানসিক চাপ অনুভব করছিল।  

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে  মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 


Tag
আরও খবর