চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির পাশে বেশিরভাগ রাজনৈতিক দল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-01-2025 05:01:52 pm

বিলম্ব না করে চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি। তাই এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে। 



নির্বাচন নিয়ে বিএনপির ঐকমত্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর নেতারা বিএনপির মতো নির্দিষ্ট মাসের কথা না বললেও আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন।


তারা বলছেন, আগামী নির্বাচন কোনোভাবেই ২০২৫ সালের পরে যাওয়া ঠিক হবে না। সরকারের উচিত দ্রুততম সময়ে আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা।



তবে কোনো-কোনো রাজনৈতিক দল মনে করে, নির্বাচন নিয়ে বেশি তাড়াহুড়া না করে সংস্কারকে গুরুত্ব দিতে হবে। কারণ নির্বাচন নিয়ে তাড়াহুড়া করলে একটা ভুল ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। আবার কেউ-কেউ মনে করেন জুলাই-আগস্ট বাংলাদেশে বর্ষাকাল। তাই অক্টোবর থেকে ডিসেম্বর শুষ্ক মৌসুমে নির্বাচন হওয়া উচিত। কারণ, বাংলাদেশের ইতিহাসে সবসময় এই সময়ে জাতীয় নির্বাচন হয়ে আসছে।  


কয়েকজন নেতা মনে করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সফল হতে পারছে না। তাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই হবে তাদের জন্য সম্মানজনক।  

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৮ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে