রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দুবাইয়ে সংবর্ধিত হলেন মিরসরাইয়ের সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি

মিরসরাই প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা বাংলাদেশ সরকার কর্তৃক হেট্টিক সিআইপি নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি হেট্টিক সিআইপি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন দুবাইয়ের আল আবির ফ্রুট এন্ড ভেজিটেবল মার্কেটের মিরসরাই প্রবাসীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ১ টার দিকে দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটির রুচি রেস্টুরেন্টে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা আয়োজকদের মধ্যে অন্যতমরা হলেন আবু ছায়েদ সোহেল, গিয়াস উদ্দিন দৌলা, মহি উদ্দিন আরজু, মোহাম্মদ, গিয়াস উদ্দিন, রাজিব, সুব্রত, সঞ্জিত দেবনাথ ও রতি রঞ্জন দাশ।
অনুষ্ঠানে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিরসরাইবাসী মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দিয়ে সম্মাননাও জানান।
সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা জানেন আমাদের প্রিয় জন্মস্থান মিরসরাইয়ে আমি দীর্ঘদিন যাবত নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো, আপনারা আমার সাথে থেকে সহযোগিতা করবেন; আমি যেন আমৃত্যু মানুষের জন্য কাজ করে যেতে পারি।


Tag
আরও খবর