তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

পাক-ভারত উত্তেজনা সমাধানে যা বললেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-04-2025 02:37:55 pm

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা আরও গুরুতর পরিস্থিতিতে রূপ নেওয়ার আগেই যাতে সমাধানের পথে আসে সে আশা করছে একমাত্র মুসলিম ন্যাটো সদস্য দেশ তুর্কি।  


রাজধানী আঙ্কারায় সোমবার (২৮ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এ আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।।


তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা যত দ্রুত সম্ভব প্রশমন চায় তুরস্ক, যাতে করে এটি আরও গুরুতর পরিস্থিতিতে রূপ না নেয়।’


তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা যত দ্রুত সম্ভব প্রশমন চায় তুরস্ক, যাতে করে এটি আরও গুরুতর পরিস্থিতিতে রূপ না নেয়।’


সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর থেকে পঞ্চমরাতের মধ্যে চতুর্থবারের মতো দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের লাইন অব কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে।


সংবাদ সম্মেলনে এরদোয়ান ফিলিস্তিন প্রসঙ্গেও কথা বলেছেন। তিনি দেশটির জনগণের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।


তিনি বলেন, ‘পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের জনগণের। আল্লাহর ইচ্ছায় গাজার ভাই-বোনেরা তাদের জন্মভূমিতে চিরকাল বসবাস করবে।’


গাজায় ইযরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে তুর্কিয়ের প্রেসিডেন্ট বলেন, ‘আরও রক্তপাত, আরও শিশুহত্যা এবং জনগণকে অনাহারে ও ওষুধহীন রেখে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। এটা অবশ্যই ইসরায়েলকে উপলব্ধি করতে হবে।’

আরও খবর