বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগঞ্জে "তারুণ্যের উৎসব" উপলক্ষ্যে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে "তারুণ্যের উৎসব" উপলক্ষ্যে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া  মন্ত্রণালয় আয়োজিত জেলা প্রশাসনের বাস্তবায়নে,  "এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই", এই শ্লোগান নিয়ে  তারুণ্যের উৎসব -২০২৫খ্রিঃ

উপলক্ষ্যে  সিরাজগঞ্জে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের খেলার শুভ উদ্বোধন করা হয়। 

জেলার সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, কাজিপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া, তাড়াশ, শাহজাদপুর, বেলকুচি,  চৌহালী  এই নয় উপজেলা  আন্তঃ উপজেলা ভলিবল টূর্নামেন্টে অংশ গ্রহণ করে।  নকআউট পদ্ধতিতে  এ ভলিবল টুর্নামেন্ট

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯ টার দিকে  সিরাজগঞ্জ পৌরশহরের  শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে উক্ত ভলিবল টুর্নামেন্টে'র শুভ উদ্বোধন করেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতি রায় প্রমুখ । 

এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ  সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি সিরাজগঞ্জ-১ কাজিপুর  আসনে  মনোনয়ন প্রত্যাশী সংগ্রামী জননেতা নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, ভলিবল সংগঠক রাশেদ কবীর চান্দু, ক্রীড়া সংগঠক আলামিন । 

খেলা পরিচালনা করেন, রেফারি  আব্দুল্লাহ আল মামুন ও ক্রীড়াবিদ হাফিজুর রহমান হাফিজ এবং খেলার ধারাবর্ণনায়  উল্লাপাড়া উপজেলার গজাইল অনার্স কলেজের প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ  ও   মোঃ হামিদুল হক খোকন।

এ আন্তঃ উপজেলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে  খেলায়  কাজিপুর উপজেলা প্রথম খেলায় রায়গঞ্জ উপজেলাকে ২-০ সেটে পরাজিত করে এবং অপর খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ২-১সেটে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করেছে।