কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপন হত্যা মামলার বাদীর বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়ার অভিযোগে দায়ের করা রিপন মিয়া হত্যা মামলার বাদী আকতার হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। 


আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলন ডেকে হত্যা মামলার ভয়ভীতি দেখিয়ে মামলার বাদী আকতার হোসেন চাঁদাবাজি করছেন মর্মে অভিযোগ করেন নিহত রিপন মিয়ার স্ত্রী খাদিজা বেগম। 


বকশীগঞ্জ পৌর শহরের নিরিবিলি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে খাদিজা বেগম বলেন, রিপন মিয়া ঢাকায় সেলসম্যান হিসেবে কাজ করত। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হয়ে নিহত তিনি। পরদিন ৬ আগস্ট গ্রামের বাড়ি বাট্টাজোড় পানাতিয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। স্বামী হত্যার বিচার চেয়ে আমি মামলা করার প্রস্তুতি নিতে থাকি। কিন্তু আমাকে কিছু না জানিয়ে ওই ঘটনায় গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেন আমার দেবর আকতার হোসেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা দুইশত জনকে আসামি করা হয়। নামীয় ১৮ জনের মধ্যে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর, সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান ও সমাজসেবক হাজী আমানুল্লাহসহ বকশীগঞ্জের ১৩ জনকে মামলায় আসামি করা হয়।


নিহত রিপন মিয়ার স্ত্রী খাদিজা বেগম আরও বলেন, 

চাঁদাবাজি করার জন্যই আমাকে না জানি সুকৌশলে আক্তার হোসেন মামলার বাদী হয়েছে। রিপন হত্যা 

ঘটনার সঙ্গে বকশীগঞ্জের কোনো মানুষ জড়িত না। কারণ সে মারা গেছে ঢাকার উত্তরা এলাকায়। মামলা করার আগেই আক্তার হোসেন রিপনের লাশকে পুঁজি করে হত্যা মামলার ভয়ভীতি দেখিয়ে অন্তত দুই শতাধিক নিরীহ মানুষের কাছে লাখ লাখ টাকা বাণিজ্য ও চাঁদাবাজি করেছে

খাদিজা বেগম বলেন, গত ৫ আগস্টের আগে আকতার হোসেন পরিবার-পরিজন নিয়ে থাকত একটি কুঁড়েঘরে। পত্রিকার হকারি করাসহ মানুষের কাছে হাত পেতে চালাত সংসার। কয়েক মাসের ব্যবধানে আকতার হোসেন মামলা-বাণিজ্য করে লাখ লাখ টাকার মালিক বনে গেছেন। পাকা বিল্ডিং করেছে। নামি-দামি আসবাবপত্রসহ কিনেছেন নতুন মোটরসাইকেল। এছাড়াও আক্তার সমাজের ধনী শ্রেণির মানুষদের টার্গেট করে প্রতিদিন তার ফেসবুক আইডি থেকে একেক জনের ছবি পোষ্ট করে মামলায় আসামি করার ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে মামলায় আসামি করার হুমকি দেয়। সরকারি-বেসরকারি কয়েক লাখ টাকা অনুদান পেয়ে আত্মসাত করেছেন চাঁদাবাজ আকতার। রিপন নিহত হওয়ার এক মাস পরেই বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে আক্তার। বাধ্য হয়ে গার্মেন্টে চাকুরী করে কোনো রকম জীবন-যাপন করছি।আকতারের চাঁদাবাজি বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে প্রধান উপদেষ্ঠাসহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি। 


এ বিষয়ে মামলার বাদী আকতার হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় রিপন মিয়া আমার ছোট ভাই। সেকারণেই রিপন হত্যার বিচার চেয়ে আমি বাদী হয়ে মামলা করেছি। আমি চাঁদাবাজ নাকি ভালো মানুষ সেটা, এলাকাবাসী জানেন।

আরও খবর