রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কুতুবদিয়ার বিতর্কিত তহশিলদার রিদোয়ান বদলি

কক্সবাজারের  কুতুবদিয়ার বিতর্কিত ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. রিদুয়ান মোস্তফাকে বদলি করা হয়েছে।গত মঙ্গলবার (১৪-জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ইয়ামিন হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানা গেছে।

২০১৯ সালের শেষের দিকে তহশিলদার হিসেবে সদর বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেন রিদোয়ান। গত এ ক’বছরে দায়িত্ব পালনকালে সরকারি চাকুরির আচরণ বিধি তোয়াক্কা না করে নামজারি ও ভূমি সংক্রান্ত যাবতীয় কাজে ব্যাপক ঘুষ বাণিজ্য, ‍অফিসে উমেদার নিয়োগ করে সেবাগ্রহীতাদের হয়রানি, উৎকোচে খাস জমি দখল প্রদানসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির পাহাড়সম অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

সর্বশেষ গেল বছরের মে মাসের দিকে জায়গা সম্পত্তি দখলে নিতে  আপন চাচা-চাচিকে মারধরের ঘটনায় জি. আর ৩৯/২৪ ইং নম্বর মামলায় কারাভোগ করেন তহশিলদার রিদোয়ান। সম্প্রতি তার বদলির আদেশের খবরে স্বস্তির  নিশ্বাস নিচ্ছে দ্বীপবাসী।

Tag
আরও খবর