কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লাখাইয়ে অল্পদামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি,সাধারণ মানুষের মুখে হাসি।

লাখাইয়ে অল্পদামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি,সাধারণ মানুষের মুখে হাসি। লাখাইয়ের অল্পদামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি, লাখাইয়ের বিভিন্ন হাট বাজারের কাঁচা বাজার ঘুরে দেখা গেল সবজির দাম অনেকটাই কমে এসেছে। শীতের শুরু থেকেই নতুন সবজি বাজারে আসলেও দাম বেশি থাকায় নিম্নমানের আয়ের মানুষ সবজি কিনতে হিমশিম পাইতো। আজ রবিবার বিভিন্ন হাট বাজারের কাঁচাবাজার ঘুরে দেখা যায় সবজি বাজার এখন সকলের নাগালের কাছে। লাখাইয়ের ঐতিহ্যবাহী বুল্লা বাজারে কাঁচাবাজার ঘুরে দেখা যায় প্রতি কেজিতে দাম অনেক কমেছে, আজ রবিবার টক টমেটো ২৫ টাকা, কাঁচা টমেটো ২০টাকা, দেশি গাজর ৪০ টাকা, শিম ৩০/৪০ টাকা, লম্বা বেগুন ৩০ টাকা, সাদা গোল বেগুন ৩৫ টাকা, শসা ২০/২৫ টাকা, করলা ৩০ টাকা, পেঁপে ২৫ টাকা,কাচা মরিচ ৩৫/৪০টাকা,মুলা ২০/২৫ টাকা, ডায়মন্ড আলু ৩০ টাকা,লাল দেশি আলু ৪০ টাকা ধরে বিক্রি করছেন। বুল্লা বাজারের কাঁচামাল ব্যবসায়ী জুনাইদ বলেন,এখন সবজি আমরা হবিগঞ্জের কাঁচা বাজার থেকে অল্প দামে কিনে অল্প দামে বিক্রি করছি, কিন্তু আমাদের লাভ কম হচ্ছে। এক ক্রেতার কাছে জানতে চাইলে, তিনি বলেন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক এখন সবকিছু নাগালের মধ্যে আছে।আমরা সাধ্য মত, মন আনন্দে বাজার করতে পারছি, এভাবে যদি চলতে থাকে, আমরা সবজি হীনতায় থাকবো না। লাখাইয়ের বামৈ,লাখাই সদর, কালাউক,বটতলী, এবং মুড়াকরির কাঁচা বাজার ঘুরে দেখা যায় বুল্লাবাজারের তুলনায় একটু বেশি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। বামৈ বাজারের এক বিক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখানে বিভিন্ন গ্রাম থেকে সবজি আসছে,শহর থেকেও আনছি, আমরা নির্ধারিত দামেই বিক্রি করছি, ক্রেতারা হাসিমুখেই আমাদের এখান থেকে সবজি নিয়ে যাচ্ছে। কালাউক বাজারের এক ক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগেও আমরা অতিরিক্ত দামে সবজি কিনেছি, ৫০০টাকার সবজি কিনলেও ২ দিন যাইতো না,এখন ১০০/১৫০ টাকার মধ্যেই ব্যাগ ভরে সবজি কিনতে পারছি। ক্রেতা আলাউদ্দিন মিয়া বলেন, প্রশাসন যদি সুদৃষ্টি রাখে তাহলে কোন কিছুতেই সিন্ডিকেট করতে পারবে না। আমরা হাসিমুখে কিনতে পারবো নিত্যপ্রয়োজনীয় জিনিষ।
Tag
আরও খবর