রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

বাংলাদেশের জন্য সুদের হার কমানোর কথা ভাবছে চীন: রাষ্ট্রদূত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-01-2025 05:25:23 am

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের জন্য ঋণের সুদের হার কমাতে ঢাকার অনুরোধ গুরুত্ব সহকারে বিবেচনা করছে চীন ।



পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের নির্ধারিত চীন সফরের একদিন আগে তিনি আজ এ কথা জানিয়েছেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনের রাষ্ট্রদূত তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেন এবং পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন যে, চীন বাংলাদেশের জন্য সুদের হার কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।


বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং ঢাকার পূর্ববর্তী অনুরোধের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সঙ্গে পানি প্রবাহ সংক্রান্ত তথ্য বিনিময়ের একটি বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতে প্রস্তুত।



তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রদূত বলেছেন, চীন বাংলাদেশের সর্বকালের, সময়ের পরীক্ষিত বন্ধু এবং তারা দৃঢ়ভাবে সরকার নির্বিশেষে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে।


তৌহিদ হোসেন সোমবার পাঁচদিনের সরকারি সফরে বেইজিং যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার এটি হচ্ছে চীনে প্রথম সফর।


রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে আরও জানান, আসন্ন সফরকালে চীনা পক্ষ বাংলাদেশের সঙ্গে পানিপ্রবাহ সংক্রান্ত তথ্য বিনিময়ের বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতে প্রস্তুত। বাংলাদেশের পক্ষ থেকে এর আগে এ প্রস্তাব পাঠানো হয়েছিল।



অন্যদিকে উপদেষ্টা বাংলাদেশিদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য বাংলাদেশের ভূখণ্ডের নিকটবর্তী কুনমিংয়ে কমপক্ষে তিন থেকে চারটি শীর্ষস্থানীয় হাসপাতাল মনোনীত করতে চীনকে অনুরোধ করেছেন।


তৌহিদ হোসেন বলেন, ঢাকার উপকণ্ঠে পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ তৃতীয় স্তরের চীনা হাসপাতাল স্থাপনের জন্য বাংলাদেশ জমি এবং অন্যান্য সুবিধা প্রদান করতেও প্রস্তুত।


চীনা রাষ্ট্রদূত বলেছেন, চীন বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য সবকিছু করবে।



রাষ্ট্রদূত এ সময় তৌহিদ হোসেন ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সরকারি আলোচনার জন্য নির্ধারিত বিষয়গুলো তুলে ধরেন।


বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে পররাষ্ট্র উপদেষ্টার ২০-২৪ জানুয়ারি চীনে সরকারি সফর বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হোসেন চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তৃতা দেবেন এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির জন্য সাংহাইতে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা করার কথা রয়েছে।

আরও খবর




6a2a9cfd897ea-110626053317.webp
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

৮ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে


6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে


6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

১৫ দিন ২০ ঘন্টা ৫৪ মিনিট আগে