সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং পিঠা উৎসবের উদ্বোধন

ছবি-দেশচিত্র


জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্যে  টাংগাইলের মধুপুরে  ৪৬তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার ২২ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে  সপ্তাহব্যাপী  এ মেলার উদ্বোধন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম  পিয়া, উপজেলা  বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি  এ কে এম ফজলুল হক,উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল্লাহ রহমান,  আজকের পত্রিকা টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার শাদাৎ ইমরান,শহীদ স্মৃতি  উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক কমিটির সবুজ।

এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন    প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ,  বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।  

সপ্তাহব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ২২টি  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ ধারণা থেকে উদ্ভাবিত আবিষ্কার করা বিভিন্ন প্রজেক্ট ডেমোর স্টলগুলো পরিদর্শন করেন  মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সাথে বিভিন্ন অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা  মাধ্যমিক  একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমেদ। মেলাটি সকলের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠে। আড়ম্বরপূর্ণ এ মেলায়  স্থানীয় নৃত্য  শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অতিথিরা বিভিন্ন বিজ্ঞান স্টল ও পিঠার স্টল পরিদর্শন করেন। 


আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে